চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিক গাজীপুর গড়তে সবার সহযোগিতা চান মেয়র জাহাঙ্গীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
গাজীপুর
A A
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-আওয়ামী লীগ-মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি গাজীপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন।

বুধবার দুপুরে রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমকে (নৌকা প্রতীক) বিজয়ী ঘোষণা করার পর তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়র বলেন: আমি বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার, প্রতিদ্বন্দ্বী সকল মেয়র প্রার্থীসহ সবাইকে নিয়ে একটি আধুনিক গাজীপুর গড়ে তুলতে চাই।

বুধবার দুপুরে গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং অফিসার ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১৬টির ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ১০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

এ ছাড়া নির্বাচনে ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান মিনার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন মোমবাতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন কাস্তে প্রতীকে পেয়েছেন ৯৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ টেবিলঘড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১৭ ভোট। এই নির্বাচনে মোট ৫৭ দশমিক ০২ শতাংশ ভোট পড়েছে।

Reneta

এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ১১১। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৮ হাজার ৬৩৮। মোট ভোট দিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন। অনিয়মের অভিযোগে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরগাজীপুর মেয়রমেয়র জাহাঙ্গীরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT