চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ অব্যাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
গাজা-ইসরায়েল-ফিলিস্তিন-হামলা

গাজায় ইসরায়েলের সেনা অভিযানে হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনির মৃত্যুর পর দ্বিতীয় দিনেও ব্যাপক সংঘর্ষ হয়েছে।

রোববারের ওই হামলার জবাবে ইসরায়েল সীমান্তে প্রায় ২শ’ রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের বিদ্রোহী রাজনৈতিক দল হামাস। অন্যদিকে ইসরায়েল আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মাধ্যমে কমপক্ষে ৮০টি রকেট ধ্বংস করার দাবি করেছে।

হামাসের ছোড়া একটি রকেট একটি বাসে আঘাত করলে সেটিতে আগুন ধরে এক সেনা গুরুতর আহত হয় বলেও জানিয়েছে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে গাজার কিছু এলাকা লক্ষ্য করে ৭০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে দেশটি।

Banglabid

হামাস ও ইসলামিক জিহাদ নামের আরেকটি বিদ্রোহী গ্রুপের অবস্থান লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানানো হয়েছে। বিমান হামলায় হামাসের আল আকসা টিভি ভবন ধ্বংস হয়েছে। নিহত হয়েছে ৩ জন ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি ওই ৩ জনের মধ্যে দু’জনই জঙ্গি।

এছাড়া আরও ৯ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত আরও ১০ ইসরায়েলি আহত হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলি চিকিৎসকরা।

Reneta

ইসরায়েলি মেজর জেনারেল কামিল আবু রুকুন হামাসকে হুঁশিয়ার করে বলেছেন, হামাস একটি চরম সীমা লঙ্ঘন করেছে এবং ইসরায়েল প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড ও রকেট হামলার জবাব কঠোরভাবে দেবে।

সংঘর্ষের কারণে হুমকির মুখে পড়েছে ইসরায়েল-ফিলিস্তিনি অনানুষ্ঠানিক শান্তি আলোচনা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকীর অনুষ্ঠানের সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন তার নিরাপত্তা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকের জন্য।

সংঘর্ষটি ব্যাপকতায় ২০১৪ সালের গাজা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসরায়েল-ফিলিস্তিনগাজাফিলিস্তিনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT