চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতিতেই ‘গতি’ হাসানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলে গতিময় বোলারের অভাবের দিনে আশার এক পশলা বৃষ্টি যেন হাসান মাহমুদ। বিপিএলে ১৪৪ কিলোমিটার গতিতে বল ছুঁড়ে সবার দৃষ্টি কেড়েছিলেন এ তরুণ পেসার। সেই গতিই তাকে জায়গা করে দিলো স্বপ্নের টেস্ট দলে।

পাকিস্তান সফরে টি-টুয়েন্টি সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি হাসানের। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসারের জন্য অপেক্ষা করছে আরও বড় মঞ্চ- টেস্ট ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তাকে রাখা হয়েছে গতির কারণেই।

রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণার পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ব্যাখ্যা দেন কেনো টেস্ট দলে কুড়ির এই পেসার।

‘হাসানকে যখন একবছর আগে এইচপিতে (হাই-পারফরম্যান্স ইউনিট) নিয়েছিলাম, তখন থেকেই পরিকল্পনা ছিল। তরুণ বোলারদের মধ্যে সবচেয়ে জোরে বল করতে পারে ছেলেটা। টেস্ট ক্রিকেটে আমাদের জোরে বোলারের যথেষ্ট অভাব আছে। ১৪০এর কাছাকাছি বা উপরে ধারাবাহিকভাবে বল করতে পারে হাসান।’

‘যেহেতু আমরা ওর মাঝে এই ট্যালেন্ট দেখেছি, সেই কারণেই নেয়া। দুর্ভাগ্যজনকভাবে মাঝখানে চোটের কারণে সে বাইরে ছিল। চোট কাটিয়ে আবার ফিরেছে। যে কারণে আমরা তাকে প্রক্রিয়ার মধ্যে টেস্ট দলে নিয়ে এসেছি।’

১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হাসানের উইকেট ২৭টি। পারফরম্যান্স খুব আহামরি না হলেও গতিতে সম্ভাবনার দ্যুতি ছড়িয়ে ২০ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলে। হাসান নিজেকে মেলে ধরতে পারলে হয়ত অচিরেই ফুরাবে গতিময় বোলারের অভাবটা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুরাদলিড স্পোর্টসহাসান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT