চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে ‘বিশেষ অবদান’ রাখায় জাবি সম্মাননা পেলেন হানিফ

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১:০৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৭
শিক্ষা
A A

রাজনীতিতে ‘বিশেষ অবদান’ রাখায় মাহবুব উল আলম হানিফ আর ‘সমাজসেবা ও তরুণ নেতৃত্বে’ বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভোলা-৩ আসনের সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনকে সম্মাননা প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এছাড়া দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরো ৪ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি নাট্যদলকে সম্মাননা দেয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের তৃতীয় দিনে সোমবার রাত আটটায় নাট্যোৎসবের সভাপতি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাদেরকে সম্মাননা স্মারক তুলে দেন।

সোমবার অভিনয় শিল্পে ফেরদৌসী মজুমদার, মুক্তিযুদ্ধ-গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানে ডা. এম এ হাসান, রাষ্ট্রবিজ্ঞানে রওনক জাহান, মঞ্চনাটকে রামেন্দু মজুমদার ও থিয়েটার নাট্যদলকে (বেইলি রোড) সম্মননা দেয়া হয়। এসময় রামেন্দু মজুমদার ও থিয়েটার নাট্যদলের পক্ষে ফেরদৌসী মজুমদার স্মারক গ্রহণ করেন।

এর আগে মুক্তিযুদ্ধে ও দেশের বিভিন্নক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক) সহ পনেরো গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নাট্যোৎসবের তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামে ছিলেন। পাকিস্তানি যুদ্ধজাহাজ ‘সোয়াত’ থেকে অস্ত্র খালাসের দায়িত্বে ছিলেন তিনি। সেসব অস্ত্র দিয়েই বাঙালি জাতির ওপর আক্রমণ করা হয়েছিল। নির্বিচারে চালানো হয়েছিল গণহত্যা।’

বিএনপি স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে হানিফ বলেন, ‘২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ইশতেহার বেতারে পাঠান। ২৬ মার্চ চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন।

সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং দেশের পক্ষে লড়ার আহ্বান জানান। অবস্থা সুবিধাজনক না হওয়ায় ২৭ মার্চে জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।’

বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, একাত্তরে সংঘটিত গণহত্যাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করা খুব কঠিন কাজ নয়। এক্ষেত্রে গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে জেনোসাইড সেন্টার চালু করা জরুরি। নয়তো শুধু আন্তর্জাতিকভাবে নয়, দেশের মানুষও এই গণহত্যার বিষয়টি ভুলে যাবে।

সবশেষে রাত সাড়ে ৮টায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটি মঞ্চস্থ করে থিয়েটার নাট্যদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহবুবুল আলম হানিফরাজনীতিসম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT