রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এছাড়া গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়া কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন। এরপর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন দলটির সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।






