চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহন শূন্য রাজধানী, রিকশা-সিএনজিতেও নৈরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ছুটির দিন শুক্রবারেও রাজধানীতে গণপরিবহন শূন্য। এর মধ্যে রিকশা ও সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া দ্বিগুণ হওয়ায় রাজধানীবাসীর বিড়ম্বনা বেড়েছে।

সরেজমিনে কয়েকটি বাসস্ট্যান্ডে দেখা গেছে, শ্রমিক নেতাদের কেউ কেউ গাড়ি চালাতে নিষেধ করছেন চালকদের। অনেকে আবার চালকদের গাড়ির চাবি কেড়ে রাখছেন।

রাজধানীর আসাদগেট, ফার্মগেট, বিজয়সরণী রোড, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড়ের মতো এর মতো ব্যস্ততম সড়কগুলোতে তেমন সাধারণ যান চলাচল চোখে পড়েনি।

এসব বাসস্টপে মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছেন অনেকে।

তবে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি বাস নিয়মিত ছেড়েছে। তবে লেগুনায় শ্রমিক সংগঠনের কর্মীদের নিষেধাজ্ঞা থাকায় যাতায়াত করতে পারছে না।

এই সুযোগে রাস্তায় থাকা রিকশা ও সিএনজি চালিত অটোরিক্সা গুলো ভাড়া হাঁকাচ্ছে দুই থেকে চারগুণ।

Reneta

ভোগান্তির শিকার এমনই একজন যাত্রী ফারিহা। লালমাটিয়া আড়ং থেকে রিকশায় নীলক্ষেত যেতে রিক্সাচালক আড়াইশ’ টাকা ভাড়া চায়, যেখানে স্বাভাবিক সময়ে ভাড়া সর্বোচ্চ ৮০ টাকা।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অবস্থানরত শোয়েব অভিযোগের সুরে চ্যানেল আই অনলাইনকে জানান: ফার্মগেট যাবো, দু’য়েকটা লেগুনা আসলেও একটু আগে শ্রমিক পরিবহনের কর্মীরা লেগুনার চাবি নিয়ে ড্রাইভারসহ যাত্রীদের নামিয়ে ধমকের সুরে বলেছেন রাস্তায় গাড়ি চালাতে দেব না।

ফার্মগেট থেকে গুলিস্তান যাওয়ার সময় সিফাত চৌধুরী নামের এক যাত্রী জানান, সিএনজি অটোরিক্সা চালক তার কাছে ছয়শ’ টাকা ভাড়া চাইছেন।

রমিজ মিয়া নামের এক রিক্সা চালক বলেন, আমাগো ঈদ লাগছে, গাড়ি ঘোড়া নাই একটু বেশি টাকা চাওয়া কি খু্ব দোষের?

সিনএনজি চালিত এক অটোরিক্সা চালক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি বের করেছি, তাই ডাবল ভাড়া চাচ্ছি। গাড়ির কোন ক্ষতি হলে কেউ আর জরিমানা দিবে না।

শিক্ষার্থীরা আন্দোলনে না থাকলেও অঘোষিত কোনো পরিবহন ধর্মঘট চলছে কিনা জানতে চাইলে বাংলাদেশ বাস ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান চ্যানেল আই অনলাইনকে বলেন, কেউ যদি অনিরাপদ মনে করে পরিবহন চালানো বন্ধ রাখে তাহলে জোর করে তো আর তার বাস বা ট্রাক রাস্তায় নামিয়ে দেয়া যায় না। এখনো পরিস্থিতি অস্বাভাবিক ও অনিরাপদ। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ মনে হলে পরিবহন চলাচলও স্বাভাবিক হবে।

শুক্রবার বিকেলে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, দেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে আমরা সমর্থন করি। কিন্তু সড়কে আমাদের কোনও নিরাপত্তা নেই। এ পর্যন্ত চার শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেজন্যই রাস্তায় যানবাহন নামছে না।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা যখন সড়কে নিরাপদ বোধ করবো তখন থেকে গাড়ি নামাবো। এটা আমাদের আনুষ্ঠানিক কোনও কর্মসূচি নয়।’

তিনি বলেন, আমরা আইন মেনে চলার জন্য নির্দেশ দিয়েছি। আইন অনুযায়ী দোষীদের যে শাস্তি হোক আমরা মেনে নেবো। নতুন আইনকে আমরা স্বাগত জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনগণপরিবহন সংকটরিকশারিক্সালিড নিউজসিএনজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক জাতীয় সেমিনার।

স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

‘রাক্ষস’ টপকালো ‘প্রেশার কুকার’!

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল

এপ্রিল ১৯, ২০২৬
পাম্পে সংকট, তেল বিক্রির পোস্টে সয়লাব ফেসবুক

পাম্পে সংকট, তেল বিক্রির পোস্টে সয়লাব ফেসবুক

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও কমেনি ভোগান্তি

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT