চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহন চালুসহ ৫ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৪, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস মহামারির বিস্তার বোধে চলমান লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বিক্ষোভ করেছে হবিগঞ্জ ও নরসিংদীর পরিবহন শ্রমিকরা। এসময় ৫ দফা দাবিও জানায় তারা।

নরসিংদী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে গণপরিবহন ও পণ্য পরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু করাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে জেলা শ্রমিক ইউনিয়ন ও আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

শুক্রবার দুপুরে নরসিংদী পৌর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বাসের ড্রাইভার, হেলপার, শ্রমিক সহ মালিকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা জানান, সরকার লকডাউনের নামে গণ ও পণ্য পরিবহন বাদে সব রকম পরিবহন চালু রাখা হয়। এতে নরসিংদীসহ সারাদেশে অর্থ ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা।

তারা বলেন, অনতিবিলম্বে সরকার এসব ন্যয্য দাবি মেনে না নিলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃবৃন্দ ৫ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো। ১) স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে (২) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে (৩) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করতে হবে ৪) গাড়ির কাগজপত্র নবায়ন জরিমানা ছাড়াই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা ও ৫) মালিকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দিতে হবে।

Reneta

হবিগঞ্জ
স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচলসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জে সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে হবিগঞ্জ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক পরিষদের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরে দূরপাল্লার যাত্রীরা বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে বাড়িতে ফিরেছেন। এতে কোন ধরণের স্বাস্থ্যবিধি যেমন মানা হয়নি, তেমনি দ্বিগুণ ভাড়াও গুণতে হয়েছে। বাসসহ হবিগঞ্জ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন পরিবহনগুলোকে চলাচল করার সুযোগ দিলে তারা স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রীদের নিয়ে আসতে পারতো।

অবিলম্বে তারা গণপরিবহন চলাচলের দাবি জানান। এছাড়াও শ্রমিকদের ১০ কেজি চাল দেয়াসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহননরসিংদীশ্রমিকহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT