চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার স্বাধীনতা হারিয়ে ফেলছেন মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

‘মেসি মেসির মতো না খেললে বার্সেলোনা জেতে না!’ কথাটা কতটা সত্যি আরেকবার প্রমাণ হয়েছে সবশেষ এল ক্ল্যাসিকোতে। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের মানের ফুটবলের ধারে কাছেও যেতে পারেননি বার্সা অধিনায়ক, দলও হেরে গেছে। হারের পর অনেক সমালোচনা হয়েছে, হচ্ছে মেসির খেলা নিয়ে। খোঁজা হচ্ছে এমন নিষ্প্রাণ থাকার কারণও। সেরা খেলোয়াড়টির এমন নিষ্প্রভ থাকার পেছনের কারণগুলোর একটি যদি হয় কোচ কিকে সেতিয়েনের খেলানোর কৌশল, তাতে খুব বেশি বলা হয় না!

যদিও বিষয়টা এমন না যে নতুন কোচ আসার পর একদমই গোল করা ভুলে গেছেন মেসি। আর্নেস্টো ভালভার্দের জায়গায় সেতিয়েন কোচ হওয়ার পর গ্রানাডা, লেগানেস, এইবারের বিপক্ষে গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা। এরমধ্যে এইবারের বিপক্ষে করেছেন চার গোল। লেভান্তে, রিয়াল বেটিস ম্যাচে নিজে করতে না পারলেও সতীর্থদের দিয়ে ঠিকই গোল করিয়েছেন এলএম টেন।

দেখতে হবে সেতিয়েনের কৌশলে মেসির খেলার ধরন। দলের অধিনায়কের জ্বলতে না পারার উত্তরটা মূলত লুকিয়ে আছে এখানেই। নতুন কোচের নতুন কৌশলে এখন অনেক নিচে নেমে খেলতে হচ্ছে মেসিকে। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে এভাবে খেলতে হয় তাকে। কেবল নিচে নামাই নয়, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেয়া, সতীর্থদের গোল বানিয়ে দেয়া, প্রয়োজনে মাঝমাঠে খেলা গড়ে দিতেও মেসির উপর ভীষণ নির্ভর বার্সা। মেসি যেন এখন একই সাথে দলের প্লে-মেকার, ফরোয়ার্ড, অধিনায়ক, আবার মিডফিল্ডারও!

৩২ বছর বয়সী একজন খেলোয়াড়কে যখন বলতে গেলে পুরো দলের দায়িত্ব নিয়ে খেলতে হয়, তখন তার সেরাটা দেয়ার কতটুকু সুযোগই বা থাকে! হয়তো মেসি তার সেরাটাই দেয়ার চেষ্টা করতেন, যদি না চোট নিয়ে খেলতে হতো তাকে। শেষ কয়েকমাস ধরে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, ঊরুর পুরনো চোট ভীষণ ভোগাচ্ছে বার্সা অধিনায়ককে। অন্য সময় হয়তো বিশ্রাম দেয়া হতো, কিন্তু বার্সার এখন যা অবস্থা মেসিকে বিশ্রাম দেয়ার কথা মুখেও আনছে না কেউ! দলের দুরবস্থায় অধিনায়ক হিসেবে মেসি নিজে থেকেও মেনে নিচ্ছেন সব, বাধ্য হচ্ছেন খেলতে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT