চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার মাঠে আবর্জনা ফেলায় বিপন্ন পরিবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
পরিবেশ
A A
প্রাকৃতিক জলাশয়ে ফুটবল পোস্ট, পরিবেশের জন্য বিপজ্জনক অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলিম উদ্দিন আহমেদ: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মাঠটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিক ও বাসা বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সেখানে। এতে এলাকার পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। জীববৈচিত্র্যের উপরও এর প্রভাব পড়ছে।

টাঙ্গাইলের মির্জাপুর শহরের কেন্দ্রীয় এ মাঠে ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিক ও বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দিনে দিনে ময়লা জমতে জমতে এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়ছে পরিবেশ। তবে দুর্বিষহ এ দূষণ নিয়ে যেন কারও মাথাব্যথা নেই।

মাঠের একপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও ময়লার স্তুপ জমে তা বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাঠের এ অবস্থার কারণে ঝিমিয়ে পড়েছে এলাকার খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রম।

Banglabid

মাঠটি পরিস্কার ও সংস্কারের উদ্যোগ নিচ্ছে পৌর কর্তৃপক্ষ বলে জানিয়েছেন মির্জাপুর পৌরসভা মেয়র সাহাদৎ হোসেন সুমন। এলাকাবাসীকে মাঠে নয় নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।

জলাবদ্ধ এই মাঠের ময়লা-আবর্জনা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষণের খারাপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। দ্রুত সংস্কার করে সুস্থ বিনোদনের সুযোগ ও নির্মল পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলমির্জাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT