ফ্লাড লাইটের আলো নিভে যাওয়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে হঠাৎ নেমে আসে অন্ধকার। তাতে প্রায় দশ মিনিট বন্ধ থাকে খেলা। শের-ই-বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলার সময় অতীতে কয়েকবার ঘটেছে এমন ঘটনা।
রাত ৯টা ১৭ মিনিটে জিম্বাবুয়ে ইনিংসের ১৮তম ওভারের সময় স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাতে ভূতুরে পরিবেশ সৃষ্টি হোম অব ক্রিকেটে। পাঁচ মিনিট অন্ধকারে থাকার পর বিদ্যুৎ এলে ফের শুরু হয় ম্যাচ।
২০১৬ সালের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে ঝড়ের কারণে বৈদ্যুতিক আলো নিভে যায়। শুক্রবার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তেমন কিছু ছাড়াই অন্ধকারে চলে যায় পুরো স্টেডিয়াম।
১৮ ওভারের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৪ রান করে সফরকারী দলটি।








