চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি হলেই ঋণ অবলোপন চান ব্যাংকাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

কু-ঋণ বা মন্দ মানের ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রেখে সঙ্গে সঙ্গে অবলোপন করার সুপারিশ করেছে ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

বর্তমান নিয়ম অনুযায়ী খেলাপি হওয়ার পরেও তিন বছর অপেক্ষা করতে হয় অবলোপন করার জন্য। এই নীতিমালা থেকে অব্যাহতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে সুপারিশ করেছে এবিবি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে এবিবি। ওই বৈঠক শেষে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে সভাপতিত্বে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান, ব্যাংকিং রিচার্জ উপদেষ্টা এসকে সুর চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি দল।

রাইট অফ বা অবলোপন করার মানে হলো, এই মন্দ ঋণগুলোকে ব্যাংকের মূল ব্যালান্সশিট থেকে সরিয়ে আলাদা আরেকটি লেজারে হিসাব সংরক্ষণের ব্যবস্থা করা।

বৈঠক সূত্রে জানা যায়, ঋণ পুনঃতফসিল, খেলাপি ঋণ অবলোপন, ইন্টারনাল ক্রেডিট রেটিংসহ (আইসিআরআর) বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। এরমধ্যে কু-ঋণ বা মন্দমানের ঋণের পরিমাণ ৯৭ হাজার ৯৩৭ কোটি টাকা। যেকোনো সময় অবলোপনের সুযোগ পেলে কু-ঋণ এর পুরো অর্থ হিসাব থেকে বাদ দিতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ নীতিমালা কার্যকর হলে খেলাপি ঋণ দাঁড়াতে পারে মাত্র ১৪ হাজার ৬৮৮ কোটি টাকা।

Reneta

এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্যাংকিং খাত আরো সঙ্কটে পড়তে পারে বলে মত বিশ্লেষকদের।

গত ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম অবলোপন নীতিমালা শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক। ৫ বছরের পরিবর্তে ৩ বছরের অনাদায়ী খেলাপি ঋণ হিসাব থেকে বাদ দিতে পারছে ব্যাংকগুলো। আগে মামলা ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত অবলোপন করতে পারতো। কিন্তু এখন দুই লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণ মামলা ছাড়াই অবলোপন করতে পারছে তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে মোট অবলোপনকৃত ঋণের পরিমাণ ৪০ হাজার ৪২৬ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কু-ঋণখেলাপি ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT