চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ বাড়ার জন্য সরকারও দায়ী: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

খেলাপি ঋণ বেড়ে যাওয়ার জন্য সরকারও দায়ী বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিত।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এ স্বীকারোক্তি করেন।

অর্থমন্ত্রী বলেন, এটা বিশ্বাসই করা যায় না সোনালী ব্যাংকের এখন আমানত ও ঋণের অনুপাত প্রায় ৩৫/৩৬ শতাংশ। এটা ক্ষতিকারক। আরো একটি দোষ আছে, সেটা হচ্ছে খেলাপি ঋণ। এটা অনেক বেশি। এর জন্য সরকার দায়ী, আমরাও দায়ী। আর কিছু ক্ষেত্রে গ্রাহককে যাচাই-বাছাই না করে ঋণ দেয়াটাও দায়ী।

তিনি বলেন, আমরা দায়ী কারণ আমরা রাষ্টয়াত্ব ৬টি ব্যাংকের উপর একটু বেশি জারিজুরি করি। যেহেতু সোনালী ব্যাংক সবচেয়ে বড়, তাই এই ব্যাংককের উপর জারিজুরিটা একটু বেশি পড়ে। তবে খেলাপি ঋণ আমাদেরকে কমাতে হবে। সেক্ষেত্রে ঋণ দেয়ার ক্ষেত্রে গ্রাহকের বিস্তারিত সক্ষমতা যাচাই করতে হবে।

এক্ষেত্রে দুটি পরামর্শ দেন তিনি। তা হলো, প্রথমে গ্রাহকের কেওয়াইসি (know your customer) ফর্ম ভালভাবে চেক করে নেয়া অর্থাৎ ঋণ দেয়ার আগে গ্রাহকের ঋণ পরিষদের সক্ষমতাসহ বিস্তারিত তথ্য যাচাই করা। দ্বিতীয়ত, যে প্রকল্প ঋণ দেয়া হবে তা সঠিক ভাবে বিশ্লষণ করা।

‘কোনো প্রকল্প গ্রহণ করা হলে তার সঠিক বিশ্লেষণ ও পরিকল্পনা নির্ভুলভাবে করতে হবে। তাহলে সমস্যায় পড়তে হবে না। তখন খেলাপিও কমে যাবে। সেজন্য যেসব প্রকল্পে ঋণ দেয়া হবে, সেগুলো ভালভাবে যাচাই করে নিতে হবে।’

Reneta

তিনি বলেন, আমি প্রায়ই বলে থাকি ব্যাংকিং খাতে যথেষ্ট দূর্বলতা আছে। এটাতে আমি মোটেও সন্তুষ্ট নয়। এটা স্বীকার করি। তবে ১৯৭২, ৭৩ থেকে ৮০ দশক। এই সময়ের চেয়ে অনেক ভাল অবস্থায় রয়েছে।

অনুষ্ঠানে সোনালী ব্যাংককে ভাল মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকটির চেয়ারম্যান আশরাফুল মুকবুল।

এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের লোকসানি শাখা কমিয়ে আনতে হবে। এই ব্যাংকের ১ হাজার ২১১ টি শাখার মধ্যে ১৮১টি লোকসানি শাখা। এটা একটু বেশি। এ লোকসানি শাখা বন্ধ করা বেশ কষ্টকর।

‘তবে যেসব স্থানে লোকসানি শাখা রয়েছে সেগুলো যদি স্থান পরিবর্তন করে এর আশেপাশে যায় এবং ওই সব এলাকাগুলো কাভার করে তাহলে লোকসান হয়তো কমে আসতে পারে। এ বিষয়টি সোনালী ব্যাংক পরীক্ষামূলকভাবে করতে পারে।’

এ সময় সোনালী ব্যাংককে ভাল অবস্থানে পৌঁছাতে সরকার সহানুভূতিশীলতার সঙ্গে বিবেচনা করবে বলে ব্যাংক কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ২০০৯ সালে পরিকল্পনা করেছিলাম সোনালী ব্যাংককে একটি আদর্শ ব্যাংকে রূপান্তর করতে। কিন্তু তা হয়নি। ২০১৯ সালেও হবে না। কিন্তু আমি বিশ্বাস করি এটা করা সম্ভব। কারণ আপনারা সবাই যোগ্য।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারি চাকরি করি- এই প্রথা থেকে বেরিয়ে এসে গ্রাহককে সেবা দিতে হবে। কারণ সরকারি ব্যাংকের চেয়ে গ্রাহকরা বেসরকারি ব্যাংকে ভাল সেবা পায়। তাই তাদের আস্থা ফেরাতে সবাইকে আন্তরিক হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও গ্রাহকদের সেবার মান বাড়ানোর পরামর্শ দেন।

তবে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান বলেন, অনেকে ব্যাংকিং খাতের সমালোচনা করে। কিন্তু এ খাতে যে প্রবৃদ্ধি হচ্ছে তা বিবেচনা করে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাপি ঋণসোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

মে ১২, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT