চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলছেন তামিম-মুশফিকরা, শাস্তি কমছে হৃদয়-রাকিবুলদের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে বিবাদে জড়ানোর ঘটনায় বড় ধরনের শাস্তি পেয়েছিলেন বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটার। বিশ্বজয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান পেয়েছিলেন যথাক্রমে দশ, আট ও চার সাসপেনশন পয়েন্ট। আইসিসি জানিয়েছে জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ তাদের শাস্তির আওতায় পড়বে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ (একটি টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি) খেলায় লাভ হচ্ছে তিন যুব ক্রিকেটারের। কেননা হৃদয়-শামীম-রাকিবুলদের উপর ম্যাচ খেলার যে নিষেধাজ্ঞা এসেছিল, সেটি গণনা হচ্ছে বাংলাদেশের চলতি আন্তর্জাতিক সিরিজেই।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কাওসার আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘জাতীয় দলের ম্যাচ কাউন্ট হওয়ার কথা। আইসিসি মেইল করে জানিয়েছে জাতীয় দল, এ-দল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচ খেলার উপর তাদের নিষেধাজ্ঞা থাকবে। আইসিসি এমনকিছু বলেনি যে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা সম্ভবও না। কয়েকটি ম্যাচে নিষিদ্ধ খেলোয়াড়কে কোনো পর্যায়েই কেউ রাখবে না। বাংলাদেশের ম্যাচ বিবেচনায় আসবে এটি নিশ্চিত। তারপরও আমরা আইসিসিকে একটা ফিরতি মেইল করেছি বিস্তারিত জানতে চেয়ে। তারা এখনো উত্তর দেয়নি।’

পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনাল শেষে মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের মাঝে। ধাক্কাধাক্কিও হয়। ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয় বাংলাদেশের তিন ক্রিকেটার ছাড়াও ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণুকে বিভিন্ন মাত্রার সাসপেনশন পয়েন্ট দেন। এক সাসপেনশন পয়েন্ট পেলেই কোনো খেলোয়াড়ের উপর একটি ওয়ানডে বা টি-টুয়েন্টি অথবা অনূর্ধ্ব-১৯ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার নিষেধাজ্ঞা থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগস্ট ৬, ২০২৬

সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT