চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাকে ‘বিপদে’ ঠেলে বিসিবির খেলোয়াড় বন্টন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩১ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা ছাড়া বাংলাদেশের ক্রিকেট অচল! এ কথা দিনের আলোর মতই সত্যি। ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও খুলনা বিভাগের একচ্ছত্র আধিপত্য। এই অঞ্চল থেকেই উঠে আসেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। সেই সুনামই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। ১৫ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় লিগে খুলনার মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন আট বিভাগে। তাতে পারফর্মার সংকটে পড়েছে এই বিভাগের দলটি।

দেশের ৪০ নারী ক্রিকেটারকে পুলের আওতায় এনে ভাগ করে দেয়া হয়েছে আটটি বিভাগে। প্রতিটি বিভাগ পেয়েছে পাঁচজন করে ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে খুলনার হয়ে প্রতিনিধিত্ব করবেন কেবল রুমানা আহমেদ। খুলনার মেয়ে হয়েও অন্য বিভাগের হয়ে খেলবেন জাহানারা, সালমা, শারমিন, লতা, ফাহিমা, জ্যোতি, পান্না, শামীমার মতো শীর্ষ ক্রিকেটাররা। জাতীয় দলে খেলেননি অথচ সম্ভাবনাময়, খুলনার এমন বেশকিছু ক্রিকেটারকেও পুলের আওতায় এনে ভাগ করে দেয়া হয়েছে অন্য বিভাগে।

বিসিবির এমন সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্ত্তজা রশিদী দারা। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এটা আমরা মেনে নেইনি। বিসিবি আমাদের খেলোয়াড় তালিকা পাঠানোর পরই ওমেন্স ক্রিকেটের সেক্রেটারির কাছে প্রতিবাদ জানিয়েছি। ওমেন্স উইং চেয়ারম্যানকে জানিয়েছি। ফোন দিয়ে মৌখিক প্রতিবাদ জানিয়েছি। গত বছরও সালমা-জাহানারাসহ অনেক খেলোয়াড় অন্য বিভাগে খেলিয়েছে। গত বছর শর্ত দিয়ে আমরা মেনে নিয়েছিলাম। বলেছিলাম, আমাদের খেলোয়াড়দের উপর হাত দিয়েন না। আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত ও খামখেয়ালি।’

‘এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগে খেলবে, তাহলে এটার নাম জাতীয় লিগ কেন? অন্য কোন নামে তো চালাতে পারে। জাতীয় লিগ মানে আমাদের বিভাগের খেলোয়াড় আমাদের দলের হয়েই খেলবে। আমরাদের খেলোয়াড়দের উপর হাত দিয়েছে, কিন্তু রাজশাহীর খেলোয়াড়দের ঠিকই তাদের দলে খেলতে দিচ্ছে। যদি জোর করে মানাতে চায় তাহলে সেটা দেশের ক্রিকেটের জন্য ভাল হবে না।’ অভিযোগের বিষয়টি এভাবেই তুলে ধরলেন খুলনার প্রবীণ এ ক্রীড়া সংগঠক।

বিষয়টি নিয়ে খুলনার বিভাগীয় কোচ ইমতিয়াজ হোসেন পিলু বললেন, ‘এমন হলে কোন কোচ তো ক্রিকেটার তৈরি করতে চাইবে না। ক্রিকেটার তৈরি করছি, তারা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করলে ভাল লাগে, গর্ব হয়। কিন্তু ঘরোয়া প্রতিযোগিতায় যখন আমার গড়া ক্রিকেটার আমার বিপক্ষেই খেলবে সেটা হতাশার। এমন হয়েছে, স্কোয়াড গঠন করতেই এখন হিমশিম খেতে হচ্ছে। অন্য কোন বিভাগকে সুবিধা দিতেই হয়ত এটা করা হচ্ছে।’

ওমেন্স উইংয়ের নতুন চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল অবশ্য অভিযোগের বিষয়ে মুখ খুললেন না, ‘আমরা আনুষ্ঠানিক কোন অভিযোগের কথা শুনিনি। আসলে খেলা প্রতিযোগিতামূলক করার জন্যই এমনটি করা হয়েছে। রোববার সবগুলো বিভাগীয় দলের প্রতিনিধিদের নিয়ে আমরা বসবো। যদি তারা মেনে না নেন, তাহলে দ্বি-স্তরে যেতে পারি। প্রথম স্তরে সেরা চার দল আর পরের স্তরে চারটি দল। সেটিও আমাদের ভাবনায় আছে।’

Reneta

এবারের জাতীয় লিগ হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। জুলাইয়ে বাংলাদেশের মেয়েদের দল টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাবে নেদারল্যান্ডসে। তার প্রস্তুতি হিসেবে ওয়ানডের জায়গায় এবার টি-টুয়েন্টি লিগ। প্রতিটি দল একবার করে অপর দলের সঙ্গে খেলবে। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। গতবার টুর্নামেন্টের আদলে হয়েছিল ওয়ানডে ফরম্যাটের জাতীয় লিগ। চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা বিভাগ।

পুলের ক্রিকেটাররা কে কোন দলে
রাজশাহী: খাদিজাতুল কুবরা (অধিনায়ক), পান্না ঘোষ, লতা মন্ডল, শারমিন সুলতানা, জিন্নাত অর্থি (উইকেটরক্ষক)।
সিলেট: জাহানারা আলম (অধিনায়ক), শায়লা শারমিন, মোর্শেদা খাতুন হ্যাপি, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আক্তার ববি।
খুলনা: রুমানা আহমেদ (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, বৈশাখী, সুলতানা খাতুন, রুপা রায়।
ঢাকা: সালমা খাতুন (অধিনায়ক), তাজিহা আক্তার, শামীমা সুলতানা, লিলি রানী বিশ্বাস, সোহেলী আক্তার।
রংপুর: সানজিদা ইসলাম (অধিনায়ক), নুসহাত তাসনিয়া, সোবহানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, তাহিন তাহিরা।
চট্টগ্রাম: ফাহিমা খাতুন, আয়শা আক্তার, তিথি রানি সরকার, ফারজানা আক্তার লিসা, সুরাইয়া আজমিন ছন্দা।
ময়মনসিংহ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, ইসমা তানজিম, লাবনী আক্তার, শরিফা খাতুন।
বরিশাল: ফারজানা হক পিংকি (অধিনায়ক), নাহিদা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হ্যাপি আলম, ইভি রহমান।

মেয়েদের জাতীয় লিগের রোল অব অনার
২০১৭ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১৬ সাল: চ্যাম্পিয়ন রাজশাহী
২০১৫ সাল: চ্যাম্পিয়ন রংপুর
২০১৪ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১৩ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১২ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১১ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১০ সাল: চ্যাম্পিয়ন ঢাকা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় লিগমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT