চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনের শিকার পাঁচ ব্লগার

রেজাউল করিমরেজাউল করিম
৪:৩৫ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নৃশংসভাবে হত্যার শিকার ব্লগারদের তালিকা দীর্ঘ হচ্ছে। গত ১২ মে সিলেটের অনন্ত বিজয়ের পর রাজধানীতে খুন হলেন আরেক ব্লগার। ঢাকার খিলগাঁওতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্লগার নিলয় নীলকে। ব্লগার নিলয় নীল গণজাগরণ মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তাছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনেও সক্রিয় ছিলেন তিনি।

এর আগে ঠিক একই কায়দায় হত্যা করা হয় আরো ৪ ব্লগার আহমেদ রাজিব হায়দার, অভিজিৎ রায় , ওয়াসিকুর রহমান বাবু ও অনন্ত বিজয়কে।

গত ১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে বাসা থেকে অফিস যাওয়ার পথে বাসার কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত বিজয় সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হলে কয়েক যুবক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। ওই হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন। অভিজিৎ ‘মুক্তমনা’ নামে একটি বাংলা ব্লগ পরিচালনা করতেন। তার লেখালেখির বিষয় ছিলো বিজ্ঞান।

অভিজিৎ হত্যাকাণ্ডের পর ৩০ মার্চ রাজধানীর বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকেও একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। সেসময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ হায়দার রাজিবকে।

অভিজিৎ হত্যাকাণ্ডের স্থানের কাছেই ২০০৪ সালে কুপিয়ে মারাত্মক আহত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদকে। পরে চিকিৎসাধীন অবস্থায় জার্মানিতে মারা যান তিনি।

Reneta

ব্লগার নিলয় হত্যার দায় এখনো কেউ স্বীকার করেননি। তবে আগে নিহত ব্লগারদের হত্যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদা। হত্যার বেশ কিছুদিন পর গত ৩ মে এক ভিডিও বার্তায় অভিজিৎকে হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় শাখা ‘আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)’।  পরের দিন ব্লগার রাজিব হায়দার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT