চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যায় সিআইএ সৌদি যুবরাজকে দায়ী করেনি: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার নির্দেশ দিয়েছিলেন সেই উপসংহার টানেনি সিআইএ।

ফ্লোরিডায় ট্রাম্পকে খাশোগি হত্যায় সিআইএ’র বিশ্লেষণ সম্পর্কে বলতে বলা হলে তিনি বলেন ‘তারা উপসংহার টানেনি’।

সিআইএ’র রিপোর্ট সম্পর্কে ট্রাম্প বলেন, তারা কয়েকটি উপায়ে ভেবেছে। আমার কাছে রিপোর্টটি আছে, তারা উপসংহার টানেনি। কেউ যদি উপসংহার টানতে পারে তাহলে একমাত্র যুবরাজই পারেন। তবে সে এসব করুক বা না করুক তারা তীব্রভাবে এর প্রতিবাদ জানিয়েছে। তার বাবা সৌদি রাজাও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এর আগে এই সপ্তাহের শুরুর দিকেই ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, সৌদি যুবরাজ এই ঘটনার ব্যাপারে খুব ভালোভাবেই অবহিত। তাতে সে সেটা করুক বা না করুন।

বৃহস্পতিবার এই মন্তব্য করেন ট্রাম্প যে সময়ে সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক সফর শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের মধ্য দিয়ে। খাশোগি হত্যাকাণ্ডের পরে এই প্রথমবারের মতো বিদেশ সফর করছেন তিনি।

এই মাসের শেষের দিকে জি ২০ মিটিংয়ে অংশ নেওয়ারও কথা রয়েছে যুবরাজের। সেখানে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকেও নেতারা এসে যোগ দেবেন।

Reneta

এসবের মধ্যেই ফ্রান্স ১৮ সৌদি নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়েছে যাদের খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলে লক্ষ্য করেছিলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিও। তবে সেই তালিকায় সৌদি যুবরাজ নেই বলে জানিয়েছে ফ্রেঞ্চ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের মুখপাত্র।

এই হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজের সম্পৃক্ততার কথা পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করে আসছে সৌদি আরব, এমনকি তিনি এই ব্যাপারে কিছু জানতেন না বলেও দাবি করে আসছে তারা।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেপ্তার করে সৌদি সরকার।

হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সৌদি আরবের ১৫ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করে তুরস্কের সংবাদমাধ্যম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাশোগিখাশোগি হত্যাডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT