চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা দৃষ্টান্ত’ হলে দেশ কোথায় যাবে: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:১৬ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
Obidul haq

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে বিএনপি যে আচরণ করছে ভবিষ্যৎ প্রজন্ম যদি তা দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে তাহলে দেশ কোথায় যাবে; প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন: আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। বিএনপির কাছে জানতে চাই, রাজনীতি করলে কি তার দুর্নীতির বিচার করা যাবে না? বিএনপি চেয়ারপার্সন বলে কি তিনি আইনের উর্ধ্বে?

ওবায়দুল কাদের বলেন: আদালতকে বিএনপি রাজনীতির নোংরা খেলায় নামিয়ে এনেছে। বেগম জিয়া মায়াকান্না কেঁদে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। তিনি যদি দুর্নীতি নাই করেন তাহলে দুর্নীতির দায় কার উপর চাপাতে চাইছেন? এতিমদের উপরে না সাধারণ জনগণের উপর?’

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: খালেদা জিয়ার রায়ের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। বরং খালেদা জিয়া তার দুর্নীতি ও কৃতকর্ম ঢাকতে আবার অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করার জন্য ‍বিএনপি নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন।

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন: রায়ের আগে সংবাদ সম্মেলন পৃথিবীতে বিরল। বাংলাদেশেও এমনটা এর আগে হয়নি। তিনি রায়ের আগে সংবাদ সম্মেলন করে, মিথ্যাচার ও উস্কানীমূলক বক্তব্য দিয়ে আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন সময় উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন: সেনাবাহিনী, পুলিশ বাহিনী তথা সমস্ত প্রশাসনিক জায়গায় তাদের লোক আছে তারা যেন ভয় না পায়। আমার কথা হলো, তিনি এবং তার নেতারা তাহলে কেন ভয় পাচ্ছেন? এসব কথা বলা যে অন্যায়, তা কি তিনি বুঝেন না?

Reneta

‘সম্প্রতি বিএনপি নেত্রী বলেছেন মামলার রায় প্রধানমন্ত্রী লিখে দিয়েছেন, এটা কী আদালত অবমাননা নয়’, প্রশ্ন রাখেন কাদের। বলেন: আপনি নিরাপরাধ হলে আদালতে গিয়ে প্রমাণ করুন।

বিএনপির উদ্বেগ প্রসঙ্গে ওবায়দুল কাদের: তারা নিম্ন আদালতের রায় নিয়ে এতো উৎকণ্ঠিত কেনো! নিম্ন আদালতের পর উচ্চ আদালত-আপিল বিভাগ রয়েছে। সেখানেও সন্তুষ্ট না হলে রিভিউ করার সুযোগ থাকবে। সেখানেও না হলে রাষ্ট্রপতি তো আছেনই। হয়তো ক্ষমা করে দিবেন, তিনি খুবই মন খোলা দয়ালু মানুষ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখালেদা জিয়াদুর্নীতি মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT