চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দিন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১২, মে ২০১৮
রাজনীতি
A A
মির্জা ফখরুল

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হচ্ছে না, অভিযোগ করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, সবশেষ গত ৪ মে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন। এরপর আর অনুমতি পাচ্ছেন না। কারা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ সম্ভব হচ্ছে না।

ফখরুল বলেন, খালেদা জিয়া কারাগারে সরকারের নিরাপত্তার মধ্যেই আছেন। যারা সাক্ষাতপ্রার্থী হচ্ছেন তাদের সাক্ষাৎ দিতে নিরাপত্তজনিত কারণ কেন হবে, বুঝতে পারছি না।

তিনি বলেন, কারাগারে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে আমরা খবর নেয়ার চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তার শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে জানতে পারছি না। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গণমাধ্যমকে ডেকেছি।

বিএনপি মহাসচিব বলেন, তিন মাস ধরে খালেদা জিয়া কারাগারে আছেন। প্রথম যখন দেখা করতে গিয়েছি উৎফুল্ল হয়ে কথা বলেছেন। তিনি ভিজিটর রুমে এসে কথা বলেছেন। এরপর কয়েকবার গিয়েছি প্রতিবারই ভিজিটর রুমে এসে কথা বলেছেন। কিন্তু গত এক মাস ধরে তিনি ভিজিটর রুমে আসতে পারছেন না। যে কারণে আমাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েও তা বাতিল করা হয়েছে। তার শরীরের অবস্থা এত খারাপের দিকে গেছে যে, তিনি আসতে পারছেন না।

Reneta

খালেদা জিয়া

ফখরুল বলেন, কারাগারে নেয়ার পর থেকে ক্রমেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে না। আমরা বারবার বলেছি, তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করার। সেটা তো করা হয়নি, উপরন্তু উদ্বেগের সঙ্গে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, তার চিকিৎসকরা বলেছেন সুচিকিৎসা না হলে পরিণতি কী হতে পারে? তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। স্মরণশক্তি হারিয়ে ফেলতে পারেন। আরও মারাত্মক অবনতি ঘটতে পারে। তারপরও কোন কারণে চিকিৎসা হচ্ছে না আমাদের বোধোদয় হচ্ছে না।

কারাগারে খালেদা জিয়াকে নূন্যতম সুযোগ দেয়া হচ্ছে না, অভিযোগ করে মির্জা ফখরুল অবিলম্বে পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin5

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT