চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি হওয়া না হওয়া নিয়ে যা বললেন গয়েশ্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

‘একাদশ জাতীয় সংসদে ধানের শীষ নিয়ে বিজয়ী সংসদ সদস্যরা সংসদে গেলে কারাবন্দি চেয়ারপার্সন  খালেদা জিয়া মুক্তি পাবেন’ এমন আশা করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তবে এই আশা ঠিক ছিল না উল্লেখ করে তিনি বলেছেন: এখন মনে হচ্ছে আশা ঠিক ছিল না। কারণ, শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আজীবন কারাগারে থাকতে হবে।

গয়েশ্বর বলেন: তার মানে আইনের কারণে নয়, আদালতের কারণে নয়। শেখ হাসিনার ইচ্ছায় খালেদা জিয়াকে বন্দি থাকতে হবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর প্রশ্ন করে বলেন: শেখ হাসিনা কি এমন কথা বলার অধিকার রাখেন? এটি কি আদালত অবমাননা নয়? মাননীয় আদালত কি তাকে ডেকে জিজ্ঞেস করতে পারবেন, কিভাবে তিনি এমন বক্তব্য রাখেন?

বিএনপির এই নেতা বলেন: প্রথমে আশা করেছিলাম, আমাদের সাংসদরা সংসদে যাওয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। কিন্তু শেখ হাসিনার বক্তব্যের পর তা আর মনে হচ্ছে না। তবুও আমরা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।

Reneta

গয়েশ্বর বলেন: সিদ্ধান্ত হয়েছে সংসদে যাওয়ার। সময় বলে দিবে সিদ্ধান্ত সঠিক নাকি ভুল ছিল তা। আগে সিদ্ধান্ত নিতে হয়। রাজনীতিতে সিদ্ধান্ত পরিবর্তনও হয়। দলে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করে যাব। এখন দেখার বিষয় যে তারা সংসদে কতোটা ভূমিকা রাখতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন: আমাদেরকে ব্লেইম গেম থেকে বেরিয়ে আসতে হবে। আমি কি পারলাম না পারলাম তা চিন্তা করি। আমরা আরেকজনকে কেন দোষারোপ করব? আমরা সবাই তো একই দোষে দুষ্ট। একজন আরেকজনকে দোষারোপ করলে প্রতিপক্ষ সুযোগ পায়। দলে দুর্বলতা তৈরি হয়। আমাদের সংগ্রাম ঐক্যের জন্য। আর ঐক্য হলো লক্ষ্য অর্জনের জন্য। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে।

নাগরিক অধিকার ফোরাম আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হাসান আলাল, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT