চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রাজনৈতিক বক্তব্য দেয়ার অভিযোগ

পরাগ আজিমপরাগ আজিম
১০:৪৪ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
আদালত
A A
খালেদা জিয়া

আদালতে দেয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ। তার এই বক্তব্য মামলার প্রাসঙ্গিকতার বাইরে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় আদালতে হাজির হন বেগম খালেদা জিয়া।

বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে তার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেয়া শুরু করেন তিনি।

বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান পুরো বক্তব্য হাতে লিখে রেকর্ড করেন। তবে মামলার প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে খালেদা জিয়া আদালতে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের। আগামী বৃহস্পতিবার ধার্য্য তারিখে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য শেষ করতে খালেদা জিয়াকে তাগিদ দিয়েছেন আদালত।

তবে খালেদা জিয়ার এই বক্তব্য আদালত বিবেচনায় নেবেন বলে আশা তার আইনজীবীদের।

গত ১৯ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন নিয়ে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দেয়া শুরু করেন বেগম খালেদা জিয়া, যা চলমান রয়েছে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াখালেদা জিয়ার মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT