চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে রাজনৈতিক শহীদ বানানোর চেষ্টা হয়েছিল: মেনন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনৈতিক শহীদ বানানোর চেষ্টা ছিল বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন: তাকে রাজনৈতি শহীদ বানানোর যে চেষ্টা ছিলো সেটি সফল হয়নি। আল্লাহর রহমতে তিনি ভলো আছেন এবং সুস্থ আছে, যেখানে আছেন নিরাপদ পরিবেশে রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এছাড়া নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে মেনন বলে,‘নির্বাচন সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সরকারের দৃঢ় অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন,‘কাল দেখলাম রাজনৈতিক নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছে। সেখানে তাদের স্ট্যাণ্ডিং কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হয়ে গেছে। এটা বিরল ঘটনা। এজন্য সরকারের প্রতি দলটির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষ ব্রিফিং করেন ১৪ দলের সমন্নয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিম। তিনি তার বক্তব্যে বলেন: নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি আবারো মাথাচাড়া দিচ্ছে বলেই ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনা ঘটেছে।জাফর ইকবালের ওপর যে বর্বরোচিত হমলার ঘটনায় আমরা ব্যথিত এবং স্তম্ভিত। স্বাধীন বাংলাদেশে একজন শহীদ সন্তানের ওপর এমন হামলা কিভাবে হতে পারে।

Reneta

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বলেন: তাৎক্ষণিক ভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে, এর পেছনে যারা রয়েছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। জাফর ইকবালের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া তড়িৎ পদক্ষেপের প্রসংশা করেন নাসিম।

আগামি নির্বাচন নিয়ে ১৪ দলের অবস্থান তুলে ধরে নাসিম বলেন,‘জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমরা চাই নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল দল এ নির্বাচনে অংশ গ্রহণ করুক। কিন্তু বিভিন্ন সময় ফর্মূলার নামে পানি ঘোলা করার যে চেষ্টা করছে বিএনপি, তা কোন ভাবেই প্রশ্রয় দেবেনা ১৪ দল’।

ব্রিফিং থেকে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ও সাম্প্রদায়িক শক্তির উত্থানের প্রতিবাদে ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT