চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে আবারও নির্বোধ বললেন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও নির্বোধ বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে তিনি বলেন ২০১৪ সালে নির্বাচন বর্জন করে খালেদা জিয়া বিএনপিকে নিঃশেষ করে দিয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো জয়ী হবে।

‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী…’ ৮৭ মিনিটের এক প্রামাণ্যচিত্র। উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন জাতীয় জাদুঘর মিলনায়তনে। কালজয়ী সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা, সাহিত্যিক, সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী নির্মাণ করেছেন তথ্যচিত্রটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে নিবেদিত প্রামাণ্যচিত্রে উঠে এসেছে স্বাধিকার আন্দোলন, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, দেশভাগ, আগরতলা ষড়যন্ত্র মামলা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, শোকাবহ ১৫ই আগস্ট।

একের পর এক দৃশ্যপটে চিত্রিত হয়েছে কন্যা শেখ হাসিনা থেকে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে বিয়ে, সন্তানদের জন্ম, পুরো পরিবার হারিয়ে বিদেশ বিভূঁইয়ে দিশেহারা অবস্থা, দিল্লীতে ৬ বছরের জীবন, দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরা, স্বৈরাচার পতন আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম, প্রধানমন্ত্রী থেকে বিশ্বনেত্রী হয়ে ওঠার গল্প।

বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অবস্থান করে নেবে বিশ্বাস অর্থমন্ত্রীর। অসুস্থতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আবদুল গাফফার চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআবুল মাল আব্দুল মুহিতখালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

জুলাই ১৪, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT