চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া এবং তার দলের এত বিদেশপ্রীতি কেন: তথ্যমন্ত্রী

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৯:৪২ অপরাহ্ণ ১২, মার্চ ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, রাজনীতি
A A

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: করোনাকালেও বাংলাদেশে যখন উন্নতমানের চিকিৎসা হচ্ছে, অনেক এমপি, মন্ত্রী দেশে চিকিৎসা করে ভালো হয়েছেন, আবার অনেকে মৃত্যুবরণও করেছেন; সেখানে বেগম খালেদা জিয়া কিংবা তার দলের এত বিদেশপ্রীতি কেন?

শুক্রবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে নতুন তালিকাভূক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক জামিন কিংবা খালাস পাননি। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রশাসনিক ক্ষমতাবলে তাকে ৬ মাসের জন্য ঘরে থাকার সুযোগ করে দিয়েছেন। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া।

‌‘সেটি না করে বরং তিনি বলছেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে হবে। কিন্তু বাংলাদেশেও উন্নতমানের চিকিৎসা হচ্ছে। করোনাকালেও অনেক এমপি, মন্ত্রী দেশে চিকিৎসা করে ভালো হয়েছেন আবার অনেকে মৃত্যুবরণও করেছেন। সেখানে বেগম খালেদা জিয়া কিংবা তার দলের এত বিদেশপ্রীতি কেন? বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো অনেক পুরনো। সেগুলো নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানাই’, বলেন তথ্যমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন: যতবেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তরুণ যুবক যুবতীদের সম্পৃক্ত করা হবে ততবেশি তাদের মননশীলতার বিকাশ হবে। যে সমস্ত জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি সেখানে জঙ্গিবাদ মাথচড়া দিয়ে উঠতে পারে না। মাদক এবং জঙ্গিবাদের থাবা থেকে তরুণদের রক্ষা করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বড় ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম, বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মী আহমেদ ইকবাল হায়দার, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যসহ অন্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াতথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT