চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার নিয়ে চিন্তা করবেন না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ আসতেই পারে। দুর্যোগের সঙ্গে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে। যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেজন্য আমাদের যা যা করা দরকার আমরা করে যাবো।

“খাবার নিয়ে চিন্তা করবেন না। আমাদের খাদ্য মজুদ আছে। মজুদ কম হলে আমরা আরো খাবার আমদানি করবো। কিন্তু কেউ না খেয়ে কষ্ট পাবে না।”

সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে সুধী সমাবেশে নিজের বক্তৃতায় একথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্গতদের নগদ সহায়তার পাশাপাশি আগামী মৌসুমের জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে। ভবিষ্যতে এই এলাকায় আবাসিক স্কুল নির্মাণ করা হবে। জেলে ও কৃষকদের মাঝে চাল বিতরণের জন্য ভিজিএফ কার্ডের পরিমাণ আরো বাড়ানো হবে। কৃষিঋণ আদায় স্থগিত করা হয়েছে, এসব ঋণের সুদের হার অর্ধেকে কমিয়ে আনা হবে।

পাশাপাশি এনজিওগুলো যেন তাদের ঋণের কিস্তি আদায়ে কোনো চাপ তৈরি না করে সেই নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে গাফিলতি প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

হাওরে মন্দার সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়ালে তা বরদাশত করবে না সরকার, কোনো ধরনের অন্যায়-দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT