খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতদের ছেলে রনিক ত্রিপুরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পনেরো মিনিট পর বাসায় কাছেই তাকে গুলি করে বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বোন জানিয়েছেন,বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীরা তাদের টেলিফোনে হুমকি দিয়ে আসছিল।
মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






