চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েন খেকো থাইল্যান্ডের সেই কচ্ছপ মারা গেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

কয়েন খেকো থাইল্যান্ডের সেই কচ্ছপটি মারা গেছে। মঙ্গলবার কচ্ছপটি মারা যায় বলে জানিয়েছেন ব্যাংককের চুলাংকর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আচারিয়া সাইলাসুতা। তিনি বলেছেন, কচ্ছপটির দেহে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর সেটি মারা গেছে।

৬ মার্চ কচ্ছপটির পেটে প্রথম দফা অস্ত্রোপচার চালিয়ে ৯১৫টি কয়েন বের করার পর গত প্রায় দুই সপ্তাহ সেটি সুস্থ্ ছিল। কিন্তু হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ব্লাড পয়জনিংয়ের কারণে কচ্ছপটির মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডের চনবৌরি প্রদেশের ছোট একটি পার্কে থাকতো বিশালাকার ওই কচ্ছপটি। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় পশুচিকিৎসকরা এক্স-রে করে দেখতে পান কচ্ছপের পেটের ভেতর ধাতব বস্তু রয়েছে। এরপরই ‘ব্যাংক’ নামের ২৫ বছরের ওই কচ্ছপের পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা।

অস্ত্রোপচারের জন্য কচ্ছপটিকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলে অস্ত্রোপচার। একে একে ৯১৫টি কয়েন পেটের ভেতর থেকে বের করেন তারা।

চিকিৎসকরা জানিয়েছেন, সৌভাগ্য প্রাপ্তি ও দীর্ঘজীবন পেতে পার্কের পানিতে লোকজন যেসব কয়েন ফেলতো সেগুলোই একে একে গিলে ফেলতো কচ্ছপটি। বন্যপ্রাণী রক্ষায় পার্কের পানিতে কয়েন ফেলার কুসংস্কার বন্ধ করার দাবি জানিয়েছেন থাইল্যান্ডের পশু চিকিৎসকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কচ্ছপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা ( সংগৃহীত)।

দেশে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে: বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়-আমেরিকান

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে “ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস” অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

এপ্রিল ২৩, ২০২৬

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT