চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৭, জুন ২০১৮
বাংলাদেশ
A A

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার, সিলেটে, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পানিতে ডুবে মারা গেছে একজন।

এর মধ্যে শনিবার দিবাগত রাতে বারইকোনা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙ্গে শহরে বন্যার পানি প্রবেশ করেছে। মনু ও ধলাই নদীর ১৫ টি পয়েন্টে ভাঙন দিয়ে পানি প্রবেশ করে ৫টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে।

এছাড়াও কুশিয়ারা ও সুরমা নদীর পানি বেড়ে সিলেটের নিম্নাঞ্চল এবং পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।

মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বারইকোনা এলাকা ভেঙ্গে শহরে পানি প্রবেশ করে। এতে পৌরসভার ৩টি ওয়ার্ড বন্যাকবলিত হয়ে পড়েছে। কোমর পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার সিলেট সড়ক। পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ভবনে।

মৌলভীবাজারের বরহাট, ধরবাপন, হিলালপুর, ঘড়ুয়া এলাকার বাড়িঘরে এখন ৩ ফুট উঁচু পানি। শহরের বাণিজ্যিক এলাকা পশ্চিমবাজারে পানির প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। উপদ্রুত গ্রামগুলো থেকে বন্যা আক্রান্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

জেলা শহরের ৪টি সরকারি খাদ্য গুদামে পানি প্রবেশ করেছে। এসব গুদামের প্রায় ২ হাজার মেট্রিকটন মজুদ খাদ্যশষ্য অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শহরের বড় বড় বাণিজ্যিক ভবন ও বিপনী বিতানগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Reneta

সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি বেড়ে জকিগঞ্জ ও কানাইঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে বন্যাকবলিত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। পানিতে ডুবে মারা গেছে একজন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৫ বিলিয়ন ডলার

জুলাই ১৪, ২০২৬

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT