চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়লা উধাও: কাদের বললেন, চাঁদের মধ্যে একটু কলঙ্ক হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

বড়পুকুরিয়া কয়লা চুরি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চাঁদের মধ্যে একটু কলঙ্ক হতে পারে। তাই বলে এ বিষয়ে সরকারকে দায়িত্বহীন বলা যাবে না।

রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

কাদের বলেন: সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কোন অনিয়ম মোকাবেলায় সরকার পিছপা হয়নি। বর্তমান সরকারের আমলে অন্যায় করে কেউ পার পেয়ে যাচ্ছে না। যেকোন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানেও তার ব্যত্যয় ঘটবে না।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক ইতিবাচক মনোভাব উঠে আসে সংবাদিকদের প্রশ্নোত্তরে।

কাদের বলেন: সংলাপের এখন আর সুযোগ নেই, এমনকি কোনো সম্ভাবনাও নেই। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকা ভালো। যোগাযোগটা থাকলে অনেক কঠিন বরফও গলতে পারে।

এক্ষেত্রে সংলাপ নয় ফোনালাপকেই শ্রেয় মানছেন আওয়ামী লীগের এ নেতা। তবে বিএনপির কোন আগাম শর্ত মেনে ফোনালাপে অংশ নেবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি।

Reneta

এর আগে বিএনপি মহাসচিব তার এক প্রতিক্রিয়ায় বলছিলেন: সংলাপের জন্য বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকেই প্রথম এগিয়ে আসতে হবে বলে শর্ত দেন তিনি।

যোগাযোগ তৈরিতে বারবার নিজ থেকে এগিয়ে গেলেও ফখরুল ইসলাম আলমগীর কাছ থেকে আশানুরুপ সাড়া পাননি বলে সংবাদ সম্মেলনে দাবি করেন কাদের।

তিনি বলেন: আমার জানা মতে ফখরুল সাহেব ভালো মানুষ। তার সঙ্গে যে কথা-বার্তা কখনও হয়নি বিষয়টি এমন নয়। আমি সৈয়দপুরে ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছি। উনি পাশের রুমে ছিলেন, গিয়ে বলেছি ফখরুল ভাই কেমন আছেন?

ওনার মায়ের মৃত্যুর পর আমি তাকে ফোন করেছি। উনি কখনও আমাকে ফোন করেন না। আমি জানি ওনার দলের মধ্যে অনেক সমস্যা আছে। ওনাদের দলীয় অফিসে একজন আরেকজনকে সরকারের দালাল বলেন! ফোন করলে আবার লন্ডনের রোষানলেও পড়তে পারেন বলে যোগ করেন কাদের।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বলেন: সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। একসময় আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। জাতির পিতাকে হত্যার পর একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। আজ আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। রাজনৈতিক ব্যস্ততায় অনেক দিন দেখা-সাক্ষাত ছিলো না। তাই সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সিপিবি কার্যালয়ে গিয়েছিলাম।

‘তারপরও রাজনৈতিক আলোচনা হয়নি তা নয়। তারা জানিয়েছে, আওয়ামী লীগ-বিএনপি কোন জোটেই তারা আসবে না। ৮টি রাজনৈতিক দল নিয়ে তারা বাম গণতান্ত্রিক জোট করেছে। মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে তারা সামনের দিনগুলোতে রাজনীতি করবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব, কর্ণেল (অব.) অলির সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছি সভা সমাবেশে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

এগুলো প্রাথমিক পর্যায়ের আলোচনা বলে দাবি করেন কাদের। তাদের জোটে টানার কোন সম্ভবনা আছে কিনা জানতে চাইলে বলেন: আমাদের জোটে আমরা তাদের চাই কিনা? তার চেয়ে বড় কথা তারা আগ্রহী কিনা? এটা জানতে হবে। এটুকু বলবো দেশে যেহেতু জোটের রাজনীতি চলে আসছে, নির্বাচন সামনে পোলারাইজেশন হতেই পারে। সেটা দেখার জন্য অপেক্ষা করার আহ্বান জানান কাদের।

তিন সিটিতে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, তার জবাবে তিনি বলে: শুধুমাত্র যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। হেরে যাওয়ার ভয়ে বিএনপি আগে থেকেই নানা অভিযোগ করে অজুহাত তৈরি করে রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT