চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ হাজারে ৬ টাকা করল ‘নগদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনেদেন “নগদ” ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমিয়ে ৬ টাকায় নিয়ে এসেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের সংকটে সবাইকে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র “নগদ”-এর খরচ কমানোর জন্য পরিকল্পনা করেন।’

Banglabid

‘‘এরই অংশ হিসেবে “নগদ” নিয়ে এসেছে ‘স্বাধীন মার্চেন্ট’। এখন থেকে প্রতি হাজারে মাত্র ৬ টাকা খরচ করে একজন “নগদ” ‘স্বাধীন মার্চেন্ট’ ব্যবসায়ী তার ব্যবসায়ীক প্রয়োজনে ক্রয়কৃত মালামালের পেমেন্ট হিসেবে আরেকজন “নগদ” ‘স্বাধীন মার্চেন্ট’কে পেমেন্ট করতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমলে পরোক্ষভাবে উপকৃত হবে বাংলাদেশের সকল মানুষ। ফলে মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলবে “নগদ”-এর এই উদ্যোগ।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) “নগদ” মনে করে, ক্ষুদ্র ব্যবসায়ী বাঁচলে মানুষ বাঁচবে। এ কারণে দেশের এই সঙ্কটময় মূহুর্তে রাষ্ট্রীয় সেবা “নগদ” পাঁচ ধরনের ব্যবসা ও ব্যবসায়ীর পাশে দাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ (ফার্মেসি), নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (গ্রসারি), পোস্ট অফিস, বাজার এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।’

‘‘এ ছাড়া মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় দেশে লকডাউনের শুরু থেকে মোবাইল অপারেটরগুলোর সাথে কথা বলে সারা দেশের মোবাইল টপ-আপ রিটেইলারদের ডিজিটালি টাকা কেনার ব্যবস্থা করে “নগদ”। এর ফলে রবি, বাংলালিংক ও টেলিটক-এর রিটেইলাররা চাইলেই যেকোনো সময় মোবাইলে ডিজিটালি টপ-আপ কিনতে পারছেন “নগদ”-এর মাধ্যমে। ফলে “নগদ”-এর কারণে এই দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছে সাধারণ মানুষ।

Reneta

“নগদ” দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি “নগদ”-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে।’’

দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগের তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন “নগদ”-এর কর্মীরা। “নগদ” বিশ্বাস করে, “মানুষ বাঁচলে দেশ বাঁচবে”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT