চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবেন এফবিসিসিআই নির্বাচনে বিজয়ীরা

পান্থ রহমান পান্থ রহমান
১০:১০ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৭
অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছে মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ। আঠারো পরিচালক পদের মধ্যে তার জোট থেকে নির্বাচিত হয়েছেন ১৬ জন। ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে জিতেছেন ২ পরিচালক। জয় পেয়েই সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালকরা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই’র ২০১৭ থেকে ১৯ এই দু’বছরের নির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছিলো প্রার্থী, সমর্থক আর ভোটারদের ভীড়। সকাল থেকেই ভোট দিতে হাজির হন বিভিন্ন এসোসিয়েশন ও চেম্বার প্রতিনিধিরা।

৬০ পরিচালকের মধ্যে ৩৬ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা থাকলেও চেম্বার গ্রুপে ১৮ জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে কেবল এসোসিয়েশনের ১৮ পরিচালক পদের জন্য।

দিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোট গ্রহণ ও গণনা শেষে পাওয়া ফল অনুযায়ি বড় ব্যবধানের জয় পায় সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ। ১৮ পরিচালকের ১৬টিই যায় তাদের দখলে। দু’টি পরিচালক পদ পায় ব্যবসায়ী ঐক্য ফোরাম।

এফবিসিসিআই’এর গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত পরিচালকরাই পরবর্তী সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করবেন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT