চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এডিবির ৪২৫ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
- লিড নিউজ, অর্থনীতি
A A

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করতে ৪২৫ কোটি টাকার (৫০ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক।

এই লক্ষ্যে সোমবার বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে সংস্থাটি। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে মনমোহন প্রকাশ বলেন: করোনায় ক্ষতি পুষিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে গতি ফেরাতে এই অর্থ সহযোগিতা করবে। পাশাপাশি এই অর্থ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা ধরে রাখতে ও সেখানে কর্মরতদের চাকরি টিকিয়ে রাখতে সহায়তা করবে।

তিনি আরও বলেন: এই অর্থ ক্ষুদ্র শিল্পের অন্তত ৯০ হাজার মানুষের কর্মের সুরক্ষা দেবে, যাদের ৭০ শতাংশই নারী।

গত ৮ ডিসেম্বর এই অর্থ অনুমোদন দেয় এডিবির প্রধান কার্যালয়। তার ১৩ দিনের মাথায় বাংলাদেশের সঙ্গে এডিবির এ সংক্রান্ত চুক্তি সই হলো।

এডিবির তথ্যমতে, চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এমডিপি)’ প্রকল্পের আওতায় এই ঋণ দেবে তারা। সরকারের আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এ ঋণ দেয়া হবে।

Reneta

গ্রামীণ পর্যায়ে কাজ করে এমন ১২০টি ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করবে এই অর্থ। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে ই-কমার্সকেও উৎসাহিত করা হবে।

সংস্থাটি বলেছে, চলমান এ প্রকল্পের আওতায় পিকেএসএফের অংশীদারি ৭৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা হয়েছে, এর মাধ্যমে গ্রামীণ এলাকায় ৯১ হাজার ৪৩০ জনের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিক্ষুদ্র উদ্যোক্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT