চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরের সেই এডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:১৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
আদালত
A A

কথা কাটাকাটির জেরে একজন সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড দেয়ার পর করা রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘মোবাইল কোর্ট  (ভ্রাম্যমাণ আদালত) রাষ্ট্রীয় সামাজিক প্রেক্ষাপটে অতীব প্রয়োজনীয়। কিন্তু  এর অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন সালাউদ্দিন শরীফকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন মাসের কারাদণ্ড দেয়ার ঘটনায় করা রিটের পর  গত ৫ ডিসেম্বর বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও দণ্ডপ্রদানকারী লক্ষ্মীপুর সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুজ্জামানকে ১৩ ডিসেম্বর  হাইকোর্টে উপস্থিত হতে বলেন। সেই সঙ্গে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকে এইদিন আদালতে  উপস্থিত থাকতে বলা হয়েছিল।

সেই ধারাবাহিকতায় বুধবার সকালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট  হাজির  হয়ে  নিঃশর্ত ক্ষমা চান লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও দণ্ডপ্রদানকারী লক্ষ্মীপুর সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুজ্জামান। এসময় সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফ আদালতে  উপস্থিত ছিলেন।

এরপর আদালত আদেশে বলেন, লক্ষ্মীপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম এবং মোবাইল কোর্ট পরিচালনাকারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানকে ‘ভবিষ্যতে এমন কোনো  পর্যায়ে যেন নিয়োগ না দেয়া হয়। যেখানে ক্ষমতার অপব্যাবহারের সুযোগ থাকে।’

আদালতে এডিসির পক্ষে  ছিলেন সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার, ইউএনওর পক্ষে ছিলেন আইনজীবী  ইউসূফ হোসেন হুমায়ূন। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিজ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাউদ্দিন শরীফকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়।

Reneta

৪ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুজ্জামান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গণমাধ্যমে এঘটনার খবর প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন নিয়াজী ও আশফাকুর রহমান একটি রিট  করেন। তবে পরবর্তীতে ৫ হাজার টাকা বন্ডে দন্ডপ্রাপ্ত সিভিল সার্জনের জামিন মঞ্জুর করেন জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

সিভিল সার্জন ডা.সালেহ উদ্দীন শরীফকে সাজা দেওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল কোর্টরিটহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT