চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার মেসির ক্যারিয়ার কেমন হত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইউরোপের অন্য লিগগুলোর চেয়ে স্প্যানিশ লা লিগা বিশ্বব্যাপী সামাজিক প্রচারমাধ্যমে অধিক প্রচারের জন্য বেশ সুপরিচিত। তারা সর্বদাই কাজটা করে, বিশ্বজুড়ে ঘটছে এমন খেলাধুলার ইভেন্টগুলোতে নিজেদের সম্পৃক্ত করে, এমনকি সেটা যদি ফুটবল নাও হয়।

সম্প্রতি তারা চলতি ক্রিকেট বিশ্বকাপকে প্রচারের আলোতে আনার জন্য একটি ব্যতিক্রমী উপায় অবলম্বন করেছে। ভক্তদের কাছে জানতে চেয়েছে, লিওনেল মেসি কী ধরনের খেলোয়াড় হতেন, যদি তিনি ফুটবলের পরিবর্তে ক্রিকেটকে বেছে নিতেন?

লা লিগার প্রশ্ন ছিল, ক্রিকেটার হলে মেসি কী হতেন? ফাস্ট বোলার? স্পিনার? অলরাউন্ডার? টপঅর্ডার ব্যাটসম্যান?

নিজেদের প্রশ্নের সঙ্গে মেসির একটি এডিটিং করা ক্রিকেটীয় চেহারার ছবিও জুড়ে দিয়েছে লা লিগা। যেখানে দেখা যাচ্ছে, মাইলফলক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন এলএমটেন।

তবে নেটিজেনদের মন্তব্যে অনেক হতাশই হতে হয় লা লিগা কর্তৃপক্ষকে। কারণ, উত্তরদাতারা লা লিগার প্রশ্নে ঠিকভাবে সাড়া না দিয়ে বরং এটা মেসিকে ট্রল করার সুযোগ হিসেবে বেছে নিয়েছে।

উত্তরগুলোর প্রথমটিতেই সেটা বেশ স্পষ্ট। যেখানে একজন লিখেছে- লা লিগা প্রায়ই এমনটা করে আসছে, কিন্তু তারা কি এটা বিবেচনা করে যে, ক্রিকেট সত্যিই ইউরোপের জনপ্রিয় খেলা নয়, বিশেষ করে স্পেনে।

Reneta

বাকি উত্তরদাতাদের বেশিভাগই মেসির আন্তর্জাতিক শিরোপা জেতার ব্যর্থতার কথা টেনেছেন। তারা এটাও বলেন, মেসি যদি পেশা বদল করে ফুটবল থেকে ক্রিকেটে যেতেন সেখানেও একই রকম ব্যর্থ হতেন।

ভক্তদের কয়েকজন বার্সেলোনা কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেয়ার প্রবণতা নিয়ে পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গেও তুলনা করেন।

এক স্প্যানিশ উত্তরদাতা বারাক ওবামার একটি ছবি পোস্ট করে বলেছেন, ‘ক্রিকেটটা কী? আরেকজন লিখেছেন, জাতীয় দলের বাইরে সবই জিততেন। অপর একজন শুধু আফ্রিদি লিখে অনেকগুলো হাসির ইমোজি দিয়েছেন।

ওয়ালেস পিরলো নামের একজন লিখেছেন, তিনি হয়তো প্রতিবছর আইপিএল ট্রফি জিততেন, কিন্তু বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতেন।

ছদ্দনামের একজন লিখেছেন- তিনি কী করতেন সেটা জানি না, তবে আমি এটা নিশ্চিত যে, মেসির দল থাকত সাউথ আফ্রিকা। আরেকজন এক শব্দে বক্তব্য, রিটায়ার্ড!

আয়ুস নামের একজনের মন্তব্য, তিনি ট্রফি ছাড়া কিংবদন্তি হতেন। সন্দীপ চৌবুকার পাতিল নামের একজন লিখেছেন, তিনি ২০১১’র আগের শচীন টেন্ডুলকার, না হয় সাউথ আফ্রিকার শচীন টেন্ডুলকার হতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT