চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিকেট বড্ড একঘেয়ে!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

তার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। এমন জনপ্রিয় খেলাকে পেছনে ঠেলে কী করে ফুটবল হারানো গৌরব ফিরে পাবে? জবাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যেন বোম ফাটালেন! বললেন, তার চোখে এখনও বাংলাদেশের জনপ্রিয় খেলাটির নাম ফুটবল!

‘আমি মনে করি ক্রিকেট এদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা নয়। ক্রিকেট সবাই বোঝে না। কিন্তু ফুটবলটা বোঝা খুবই সহজ। আপনি খেলবেন, গোল করবেন, উপভোগ করবেন। ফুটবল বিশ্বজুড়ে। সব দেশেই ফুটবল খেলা হয়। খেলাটা সবার হৃদয়ে। আমি নিজেও ক্রিকেট খেলাটা খুব একটা ভালো বুঝি না।’

‘হয়তো এই দেশ ক্রিকেটে খুব ভালো করছে। তবে মাত্র কয়েকটা দেশ ক্রিকেট খেলে। হয়তো ১১টা দেশ। যখন মাত্র অল্প কয়েকটা দেশ একটা খেলা খেলবে তখন আপনার উঁচুতে থাকা সহজ হবে। কিন্তু ফুটবল খেলাটা বেশ কঠিন। এখানে যেটা গুরুত্বপূর্ণ তা হলো প্রতিদ্বন্দ্বিতা। আমরা সবাই প্রতিযোগি। বাংলাদেশেরও লড়াইয়ের মানসিকতা আছে। ক্রিকেটে ১১টা দেশ মিলে কেবল একটি দলই চ্যাম্পিয়ন হয়। আর ফুটবলে ২১১ দল মিলে একটি চ্যাম্পিয়ন। তাই বলে এমন নয় যে ২১০টি দলই খারাপ। এর মানে হচ্ছে ২১০টা দলই চায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে।’

বৃহস্পতিবার একদিনের সফরে বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। তার একদিন আগেই শক্তিশালী ভারতকে তাদের মাটিতেই ১-১ গোলে রুখে দিয়ে দেশের মানুষকে উচ্ছ্বাসে ভাসিয়েছেন জামাল ভূঁইয়া-সাদ উদ্দিনরা। তার একদিন পর ঢাকায় পা দিলেও ঠিকই উচ্ছ্বাসটা টের পেয়েছেন ফিফা প্রেসিডেন্ট।

‘ভারত ম্যাচের পর এখানে যে উন্মাদনা আমি দেখতে পাচ্ছি, সেটা ঠিক থাকলে একদিন সর্বোচ্চ স্তরে বাংলাদেশের লড়াইয়ের সুযোগ আছে। আর সেখানে ক্রিকেটের কোনো সুযোগই নেই।’

‘আমরা চাই ফুটবলে আরও বেশি করে বিনিয়োগ আসুক। জানি না এখানে সরকার, ফেডারেশন কিংবা ব্যবসায়ীরা কত বিনিয়োগ করে থাকে। বিনিয়োগ বন্ধ হয়ে গেলে এখানে খেলাই বন্ধ হয়ে যাবে। আর তখনই দর্শক ক্রিকেটে মনোযোগী হয়ে যাবে। হতে পারে ক্রিকেট খুব আনন্দ দেয়। কিন্তু ফুটবলের চেয়ে বেশি নয়। ক্রিকেট হচ্ছে খুব একঘেয়ে একটা খেলা। কিন্তু ফুটবল আকর্ষণীয় খেলা, তবে যদি আপনি খেলার সুযোগ পান। আর সেজন্যই আমরা চাচ্ছি খেলার সুযোগ বাড়াতে। এজন্য আমরা বিশ্বকাপে দল বাড়িয়েছি। ক্লাব বিশ্বকাপ করেছি। হয়তো বাংলাদেশেরই কোনো এক ক্লাব একদিন ক্লাব বিশ্বকাপে খেলবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়ান্নি ইনফান্তিনোফিফা প্রেসিডেন্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT