চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট অস্ট্রেলিয়াকে সময় বেঁধে দিল ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
বোর্ডের সঙ্গে আলোচনায় ব্যস্ত এ-দলের অধিনায়ক উসমান খাজা

বোর্ডের সঙ্গে আলোচনায় ব্যস্ত এ-দলের অধিনায়ক উসমান খাজা

চুক্তিতে না এলে ক্রিকেটারদের নিষেধাজ্ঞা পর্যন্ত টেনে নেয়ার হুমকি দিয়েও সমাধান টানতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেটারদের অনড় অবস্থান এবার আরো বেকাদায় ফেলতে যাচ্ছে দেশটির বোর্ডকে। অনুশীলন চালিয়ে গেলেও শুক্রবারের মধ্যে সমাধানে না আসলে খেলোয়াড়রা যে সফর বয়কটের হুমকিই দিয়ে রাখল সিএকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া সময় পেরিয়ে গেছে ১ জুলাই। ক্রিকেটাররা চুক্তিতে আসেননি, স্বেচ্ছায় বেকার হয়েছেন। এভাবে একসঙ্গে ২৩০ জন ক্রিকেটার বেকার বনে যাওয়ায় নিজেদের ভাবমূর্তি নিয়েই সংকটে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সঙ্গে চেপে বসেছে সফর বাতিলের হুমকির নতুন চাপ। এবার জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দলের ক্রিকেটাররাও হুমকি দিয়েছেন, সমাধান না হলে সামনের সাউথ আফ্রিকা সফরে যাবেন না তারা।

হুমকির সঙ্গে ক্রিকেটাররা এবার উল্টো সিএকে সময়ও বেঁধে দিয়েছে সমাধান টানার। আগামী শুক্রবারের মধ্যে কোন রকম সমঝোতা চুক্তি না হলে আফ্রিকা সফরের বিমানে চাপবেন না খাজারা।

চলতি মাসেই সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে যাওয়ার কথা আছে অজিদের ‘এ’ দলের। পরে প্রোটিয়া এবং ভারত ‘এ’ বিপক্ষেও সীমিত ওভারের ত্রিদেশীয় সিরিজও খেলার কথা তাদের। কিন্তু অজি ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা স্পষ্টই জানিয়ে দিলেছেন, চুক্তিতে না আসলে কোন সফর হবে না।

‘সফর বয়কট করা সহজ কোন সিদ্ধান্ত নয়। আমরা সকলেই ক্রিকেট খেলতে চাই। অনেক দিন খেলা নেই। কিন্তু চুক্তি প্রসঙ্গে আমরা ঐক্যবদ্ধ। অনুশীলনে যোগ দিচ্ছি, প্রস্তুতিটা নিয়ে রাখব। আশা করি, একটা সমাধান এসে যাবে। সেটা না হলে কঠোর সিদ্ধান্তই নিতে হবে।’

এখন সংকট উত্তরণে উসমান খাজার সঙ্গে রোববার আলোচনায় বসেছেন সিএ কর্মকর্তারা। পাশাপাশি দেশটির গণমাধ্যম জানাচ্ছে, ‘পেছনের দরজা’ দিয়েও খেলোয়াড়দের বশে আনার চেষ্টা চালাচ্ছে বোর্ড। যেসব খেলোয়াড়রা জাতীয় দলে ছিলেন না, তাদেরও টেস্ট দলে টানতে চায় সিএ। এটাকে টোপ হিসেবে ব্যবহার করতে চায় অজি বোর্ড।

Reneta

এতকিছুর পরও দেশের হয়ে টেস্ট খেলতে চান খাজা। চান পারফর্ম করতে। এজন্য বোর্ডের আন্তরিকতাও প্রয়োজন বলে মনে করেন অজি এ-অধিনায়ক। আন্তরিকতাটা দেখতে চান অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসনও। তিনি তো সরাসরিই জানিয়ে দিয়েছেন, সমাধান করো, নয়তো সাউথ আফ্রিকা সফর বয়কট করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT