ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ড বধের নায়ক ১৯ বছর বয়সী এই তারকাকে শুক্রবার রাতে বর্ষসেরা নবাগত ঘোষণা করা হয়।
টাইগারদের আরেক তারকা মোস্তাফিজুর রহমান সেখানে বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিংয়ের পুরস্কার জিতেছেন। তিনি ২০১৫ সালে সেরা নবাগতের পুরস্কারটি জিতেছিলেন।
মিরাজ ২০১৬ সালের জন্য বর্ষসেরা নবাগত নির্বাচিত হয়েছেন। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে আবির্ভাবেই বাজিমাত করেছেন। দুই টেস্টে ১৫.৬৩ গড়ে ১৯ উইকেট নেন। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে সেরা পারফর্মার হয়েছেন এই অফস্পিনার। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট দখলে ছিল তার।
এক নজরে ক্রিকইনফোর পুরস্কারের রাত-
বর্ষসেরা অধিনায়ক-২০১৬: বিরাট কোহলি
বর্ষসেরা টেস্ট ব্যাটিং: বেন স্টোকস
বর্ষসেরা টেস্ট বোলিং: স্টুয়ার্ট ব্রড
বর্ষসেরা টি-টুয়েন্টি ব্যাটিং: কার্লোস ব্র্যাথওয়েট
বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিং: মোস্তাফিজুর রহমান
বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং: কুইন্টন ডি কক
বর্ষসেরা নবাগত: মেহেদী হাসান মিরাজ








