চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালহুন কলেজের নাম পরিবর্তন করল ইয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০১৭
শিক্ষা
A A

দাস প্রথার পক্ষে সাফাই গাওয়া এক রাজনীতিবিদের নামে থাকা একটি কলেজের নাম পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। ক্যালহুন কলেজের নতুন নাম হবে নারী কম্পিউটার প্রকৌশলী গ্রেস মারি হপারের নামে। যিনি মানুষের প্রযুক্তি ব্যবহারের ধরনকে পরিবর্তন করতে সহায়তা করেছিলেন। হপার ১৯৩০ সালে ইয়েল থেকে ডিগ্রি লাভ করেন এবং ইউএস নেভির রিয়াল এডমিরাল হন।

রাজনীতিবিদ জন সি ক্যালহুনকে নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর শনিবার এই সিদ্ধান্ত এলো। বিষয়টি নিয়ে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ হয়েছিলো। ক্যালহুন ১৮০৪ সালে ইয়েলের শিক্ষার্থী ছিলেন। সাউথ ক্যারোলিনার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৮২৫ থেকে ১৮৩২ পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার অবস্থান ছিলো দাসপ্রথা বিলুপ্ত করণের বিরুদ্ধে।

গ্রেস মারি হপার

এতোদিন শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ চলছিলো। সর্বশেষ গত শুক্রবার আবাসিক কলেজের কাছে একটি রাস্তা আটকে প্রতিবাদ করা হলে চারজনকে গ্রেফতার করা হয়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পিটার স্যালোভি গত এপ্রিলে ঘোষণা করেছিলেন কলেজটির নাম ক্যালহুনই থাকবে। এই সিদ্ধান্তের সত্যতা যাচাইয়ে পরে তিনি একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে, তারা ক্যাম্পাস থেকে ক্যালহুনের চিহ্ন মুছে ফেলবেন না এবং ক্যালহুনের নামের পরিবর্তে গ্রেস হপারের নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

শনিবার স্যালোভি বলেন, ক্যালহুন কলেজ, যার নামকরণ ১৯৩০ সালে করা হয়েছিলো, এটি ছিলো একটি ব্যক্তিক্রমী বিষয়, কারণ যুক্তরাষ্ট্রের প্রাক্তণ ভাইস প্রেসিডেন্টের চাওয়া ছিল বিশ্ববিদ্যালয়টির মূল্যবোধের বিপরীত।
তিনি আরোও বলেন, আমি এই বিষয়ে সব সময় সতর্ক ছিলাম এবং এখনও সতর্ক আছি যে আমরা ইতিহাসকে বাদ দিয়ে কোনো কাজ করবো না। এই বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনের নাম পরিবর্তনের বিষয়ে আমাদের দৃঢ় আপত্তি আছে। তিনি আশা করছেন বিশ্ববিদ্যালয়ের সবাই এই গ্রেস হপারের নামকে স্বাগত জানাবে এবং তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হবেন।
গ্রেস হপার ইয়েল থেকে ১৯৩০ সালে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৩৪ সালে গণিত এবং ভৌত গণিত বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। হপার পরবর্তীতে নৌ বাহিনীতে নাম লেখান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার গণিত ও ভৌত গণিতের জ্ঞানকে যুদ্ধের কাজে লাগান। তখন হপার প্রথম কম্পিউটার কম্পাইলার আবিষ্কার করেছিলেন। এটি কম্পিউটারকে সহজ কমান্ড বুঝতে সহায়তা করে। হপার ৭৯ বছর বয়সে নৌ রিয়াল এডমিরাল পদ থেকে অবসর নেন এবং ১৯৯২ সালে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাণিজ্য সচিবের মৃত্যুতে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের শোক প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

কিউইদের মাঝারি সংগ্রহে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

এপ্রিল ১৭, ২০২৬

কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এপ্রিল ১৭, ২০২৬

চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক আটক

এপ্রিল ১৭, ২০২৬
ছবি; সংগৃহীত

‘অপারেশন সিন্দুর’ পরবর্তী উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানে গোপন বৈঠক অনুষ্ঠিত

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT