চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরা নেই তাই থানচিতে ‘সুশীল’রাও নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিগত কয়েকদিন ধরেই আলোচনার রয়েছে বান্দরবানের থানচিতে খাদ্য সংকট। এই বিষয়ে নিজেদের কথাও বলছেন অনেকে। এবার থানচির খাদ্যসংকট নিয়ে কথা বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারি অধ্যাপক ফজলুল হালিম রানা। 

ফেসবুকে তিনি এই বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, থানচির দুর্গম অঞ্চল রেমাক্রি, তিন্দু, ছোট মোদক, বড় মোদক ও সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলে খাদ্য সংকট তৈরি হয়েছে। এসব এলাকায় মূলত ত্রিপুরা, ম্রো ও মারমা সম্প্রদায়ের মানুষ বাস করে। পাহাড়ে জুম চাষের মাধ্যমে তারা সারা বছরের খাদ্য হিসাবে ধান সংগ্রহ করে। কারণ আমাদের মতো ডাল-ভাতই তাদের মূল খাবার। ভালো ফলন না হলে অথবা ইঁদুরের আক্রমণ ঘটলে কিংবা বন্যা দেখা দিলে মাঝে মাঝে তাদের এ খাদ্য মজুদ করা সম্ভব হয় না। ফলে সংকট তৈরি হয়। এ বছরও তাই হয়েছে।

এরপর সরকারের নানান উদ্যোগের কথা উল্লেখ করে তিনি লিখেন, তবে সরকার সেখানে এখন পর্যন্ত জরুরী ভিত্তিত্তে দুই দফায় ৭৬ মেট্রিক টন চাল পৌঁছানোর ব্যবস্থা করছে। এই দ্রুততার সাথে খাবার পৌঁছানোর কাজটিতে সহায়তা করছে সেনাবাহিনী। এমনকি এ কাজে তারা তাদের হেলিকপ্টার ব্যবহারেরও সিদ্ধান্ত নিয়েছে।

২০১২ সালেও বান্দরবানের থানচি, রুমা, রাঙামাটির সাজেক, বিলাইছড়িতে একই সংকট দেখা দেয়। এবং তখনও সরকার সেনাবাহিনীর সহায়তায় প্যাকেজ ঘোষণা করে পরিবার প্রতি ৫০ কেজি চাল, নগদ ১২শ’ টাকা, ৩ লিটার ভোজ্য তেল, গর্ভবতী মায়েদের জন্য ৬ কেজি প্রোটিন সমৃদ্ধ খাদ্য, জুমের বীজ কেনার জন্য এককালীন পরিবার প্রতি দুই হাজার টাকা দেয়।

এরপর সুশীলদের উদ্দেশ্যে তিনি লিখেন, কিন্তু যারা এসব ইস্যু নিয়ে হায় হায় করেন সেইসব সুশীলদের বলতে চাই আপনারা থানচির জন্য কি করছেন? একবারও কি সেই জনপদে কেউ তাদের দেখতে গেছেন? তাদের পাশে দাঁড়িয়েছেন? কই দেখলাম নাতো। কারণ ওখানে টিভি ক্যামেরা পাওয়া যায় না। মুখ দেখানো যায় না।

এখন বলতে পারেন আমরা কি করবো করার দায়িত্ব তো সরকারেরই। তাইলে ভাই জানতে চাই আপনাদের আসলে দায়িত্বটা কি!! খালি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে হায় হায় করা? নাকি নিজের থেকে মানুষের জন্য কিছু করা?

Reneta

পাহাড়ের সন্তানরা ভালো থাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থানচি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT