চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার আক্রান্ত সঞ্জয়: প্রথম কেমোথেরাপি সফল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। সম্প্রতি যেখানে তার প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে।

অভিনেতার শারীরিক অবস্থা ভালো থাকলে আগামি সপ্তাহের মঙ্গল অথবা বুধবারে তার দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু করা হবে।

পারিবারিকসূত্রের বরাতে ভারতীয় মিডিয়া জানিয়েছে, চিকিৎসকদের একটি দল নিয়মিত সঞ্জয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন। মোট কতগুলি কেমোথেরপি নিতে হবে সঞ্জয় দত্তকে, সেটা এখনো বলা যাচ্ছেনা।

গেল ৮ আগস্ট হঠাৎ‌ করে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঞ্জয় দত্তকে। সেসময় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতেও ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

এরপর ১১ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যমগুলো হাসপাতাল সূত্রে খবর প্রকাশ করে যে, ৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। সেদিন চিকিৎসকরা জানিয়েছিলেন স্টেজ থ্রি-তে ধরা পড়েছে এই অভিনেতার ক্যানসার। কিন্তু পরবর্তিতে চিকিৎসকরা বলেছেন, ‘তৃতীয় নয়, চতুর্থ পর্যায়ে রয়েছে তার ক্যানসার’।

বিশেষজ্ঞদের মতে যা খুবই ক্রিটিক্যাল। কেননা চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত পাঁচ বছরের হিসেব দেখলে, মাত্র ১০ শতাংশ রোগীই এই পর্যায়ের ক্যানসারকে হার মানাতে পেরেছেন।

Reneta

এদিকে ক্যানসারের কথা জানতে পেরেই তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রথমে আমেরিকার হাসপাতালে যাওয়ার কথা ভেবেছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু মুম্বাই হামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় আমেরিকার দূতাবাস তাকে প্রথমে আমেরিকার ভিসা দিতে রাজি না হলেও পরবর্তিতে পাঁচ বছরের জন্য চিকিৎসা ভিসা দেয়। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে বিদেশে গিয়েও চিকিৎসা করানোটা কঠিন হয়ে উঠেছে। তাই সেই সিদ্ধান্ত বাতিল করে আপাতত কোকিলাবেন হাসপাতালেই চিকিৎসা করাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমোথেরাপিলিড বিনোদনসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আদালতে চীনা শিল্পপতির ৩০ বছরের কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT