চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর ব্যর্থতার জন্য দায়ী মেসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ১৪, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের অভাব ঘোচাতে অনেক আশা নিয়ে ১৬০ মিলিয়ন ইউরোয় লিভারপুল থেকে ফিলিপে কৌতিনহোকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা। সেই কৌতিনহো ন্যু ক্যাম্পে টিকতে পেরেছেন দেড় মৌসুম, এখন ধারে খেলছেন বায়ার্ন মিউনিখে। সম্ভাবনাময় ব্রাজিলিয়ান তারকার স্পেনে নিষ্প্রভতার কারণ হিসেবে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে দুষছেন সাবেক মিডফিল্ডার রোনাল্ড ডি বোর।

ডি বোরের মতে, মেসির খেলার ধরনের সঙ্গে মিলে যাওয়ায় ন্যু ক্যাম্পে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ২৭ বছর বয়সী তারকা, ‘কৌতিনহো এমন একজন খেলোয়াড় যাকে সবাই চায়, লিভারপুলে প্রতিটা বলের পেছনে সে থাকতো।’

‘তবে মেসি যেমনটা বার্সায় খেলে, তেমনটা সে খেলতে পারেনি। মেশিনের মতো সব মিলে গেলে তবেই না খেলা ঠিকঠাক মতো হয়।’

‘একজন যদি একটু খারাপ খেলে তাহলে বাকিরা সেটা পুষিয়ে দিতে পারে। কিন্তু একই পজিশনের দুই খেলোয়াড় যখন একই সময়ে বলের জন্য ছোটাছুটি করে, তখন দল এমনি দুর্বল হয়ে পড়ে। আমার মনে হয় আমরা বার্সাতে এই খেলাটা দেখেছি। আর এটা মেসির কারণেই হয়েছে।’

‘তাই বলে কৌতিনহো মোটেও খারাপ খেলোয়াড় না। কেউ যদি বার্সায় ভালো না করতে পারে, তার মানে এই না যে সে খারাপ খেলোয়াড়!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোন্যু-ক্যাম্পবার্সামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT