চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির বিরুদ্ধে আপিল করে অ্যান্ডারসনের জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওভালে চলতি টেস্টে বিরাট কোহলির বিরুদ্ধে আউটের আবেদনের পর জরিমানা গুণতে হয়েছে জেমস অ্যান্ডারসনকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ইংলিশ পেসার।

টেস্টের দ্বিতীয় দিন ২৯তম ওভারে কোহলির বিরুদ্ধে এলবিডব্লিউ’র আবেদন করেন অ্যান্ডারসন। ভারতীয় অধিনায়ক তখন ব্যক্তিগত ১৬ রানে ব্যাট করছিলেন। তাতে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। রিভিউতে দেখা যায়, কোহলি আউট ছিলেন, কিন্তু আম্পায়ার’স কলের কারণে বেঁচে যান।

এসময় আম্পায়ারের সঙ্গে একটু তর্কে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের সুইংমাস্টার। ওভার শেষে ধর্মসেনার কাঁধ থেকে নিজের ক্যাপ এবং সুয়েটার একটু জোরে টান দিয়ে নেন অ্যান্ডারসন। তখন বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল তাকে।

অ্যান্ডাসনের ওই আচরণ অপরাধ বলেই মনে হয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে। অশালীন আচরণের জন্য তাকে একটি ডিমেরিট পয়েন্ট ও সেই সঙ্গে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়। তবে আনুষ্ঠানিক কোনো শুনানিতে বসতে হবে না তাকে। এমনটাই জানিয়েছে আইসিসি।

কোহলি পরে ৪৯ রান করে বেন স্টোকসের বলে আউট হন। আর ভারত দিনশেষ করে ৬ উইকেটে ১৭৪ রানে। তখনও ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে তারা। নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩২ রান করে স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। তবে পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন কোহলি। ২০১৪’র ইংল্যান্ড সফরে যেখানে ১০ ইনিংসে ১৩৪ রান করেছিলেন, সেখানে এবারের সফরে ৯ ইনিংসেই করে ফেলেছেন ৫৯৩ রান। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার ধারে কাছেও নেই কেউ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস অ্যান্ডারসনবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT