চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলির চেয়ে রোহিত ভাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

কোহলি ভক্তরা তেলে-বেগুনে জ্বলে উঠতে পারেন এমন কথা শুনে! তাই ভারত অধিনায়কের ভক্তদের কাছে অগ্রিম ক্ষমা চেয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিল। এরপর ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, সীমিত ওভারের ক্রিকেটে কোহলির চেয়ে রোহিত ভালো ব্যাটসম্যান।

‘বিরাট কোহলির ভক্তরা হয়তো বিষয়টা পছন্দ করবে না। কিন্তু এরপরও আমি বলবো রোহিত এখন কোহলির চেয়েও ভাল একজন ব্যাটসম্যান’, এবিপি নিউজকে বলেন সন্দ্বীপ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়ে বলিউডের নায়িকা আনুশকা শর্মার সঙ্গে বিয়ে সেরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার অনুপস্থিতিতে ডেপুটি হিসেবে লঙ্কানদের বিপক্ষে রঙিন পোশাকের ক্রিকেটে অধিনায়কত্বের ভার সামলেছেন রোহিত শর্মা। দায়িত্ব পেয়েই রেকর্ড ভেঙ্গেচুরে একাকার করেছেন।

ওয়ানডেতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাঁকিয়েছেন তৃতীয় ডাবল সেঞ্চুরি। প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের সঙ্গে ভাগাভাগি করেছেন টি-টুয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ড। লোকেশ রাহুলকে টপকে ৪৭ বলে রোহিতের ১১৮ রানের ইনিংসটি টি-টুয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ইনিংস। ভারতীয়দের মধ্য একমাত্র এবং আন্তর্জাতিক ক্রিকেট পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে দুই শতকের মালিক এখন ওই রোহিত।

‘বিরাট একজন অসাধারণ ব্যাটসম্যান তাতে কোন সন্দেহ নেই। সে ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তার তুলনায় রোহিতই এগিয়ে আছে।’ মনে করেন সন্দীপ পাতিল।

‘আমি নিশ্চিত ছুটি কাটিয়ে বিরাট ফিরেই রান করা শুরু করবে। সাউথ আফ্রিকা সিরিজেও প্রচুর রান পাবে। কিন্তু আমি কথা বলছি সীমিত ওভারের ক্রিকেট নিয়ে। রোহিত এ জায়গাটায় একথায় অবিশ্বাস্য। কেউ কেউ হয়তো বলবে রোহিত শ্রীলঙ্কার বিপক্ষে বেশি খেলেছে। আমি বলবো কোহলিও কিন্তু কম খেলেনি! ব্যাটসম্যান কিংবা অধিনায়ক হিসেবে রোহিতই এখন সেরা।’ৎ

Reneta

পরিসংখ্যান কিন্তু সমর্থন করছে না সন্দ্বীপকে। দুই তারকা ব্যাটসম্যানের তুলনায় ২০১৭তে যোজন যোজন এগিয়ে কোহলি। চলতি বছরে ১০ টেস্টে ৭৫.৬৪ গড়ে ১০৫৯ রান করেছেন কোহলি। টেস্টে সেরা ২০ ব্যাটসম্যানের মধ্যে রানের গড়েও সবার উপরে।

ওয়ানডেতে ২০১৭ সালে ২৬ ম্যাচে ১৪৬০ রান আছে কোহলির। শতক আছে ছয়টি, অর্ধ-শতক সাতটি। ভারতীয়দের মধ্যে চলতি বছরে যা সর্বোচ্চ। সমান শতকে ১১৪০ রান নিয়ে রোহিত আছেন দ্বিতীয় স্থানে। গড় ৭১.৮৩, অর্ধ-শতক আছে পাঁচটি।

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন ছয়ে। ৩৭.৩৭ গড়ে করেছেন ২৯৯ রান। আর ৩১.৪৪ গড়ে ২৮৩ রান করা রোহিতের জায়গা হয়েছে আট নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিরোহিত শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT