চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের প্রয়োজনে ‘নোংরা’ হতে বলছেন শাস্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে ঘিরে এখন কেবল সমালোচনার পাহাড়। এজবাস্টন ও লর্ডস টেস্টে অসহায় আত্মসমপর্ণের পর কোহলি বাহিনীকে ধুয়ে দিতে ছাড়ছেন না দেশটির সাবেক ক্রিকেটাররাও। এমন অবস্থায় ৫ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে থাকা ব্যাটসম্যানদের সিরিজ বাঁচাতে একটাই পথ বাতলে দিচ্ছেন কোচ রবি শাস্ত্রী, ‘মাটি কামড়ে পরে থাকো। সেটা যতই নোংরা কিংবা কুৎসিত দেখাক।’

ইংলিশ বোলারদের বিপক্ষে দুই টেস্টেই খাবি খেয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। এক বিরাট কোহলি ছাড়া বাকিদের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেটে নিজেদের অবস্থানের বিষয়ে অবগত নন কেউই! এজবাস্টনে লড়াই করলেও লর্ডস টেস্টে পাত্তা পাননি অধিনায়ক কোহলি নিজেও।

সিরিজের বাকি ম্যাচে ভালো করার পন্থা হিসেবে শাস্ত্রী বলছেন, ‘দর্শনধারী হয়ে লাভ নেই। তবে জানতে হবে তোমার অফস্টাম্প কোথায়। বল ছাড়তে হবে। লেগে থাকার মানসিকতা থাকতে হবে। কঠিন পরিস্থিতিতেই বোঝা যাবে তোমার মানসিকতা কতটুকু!’

ভারত দলপতি কোহলি নিজেও মনে করছেন তাদের সমস্যা টেকনিকে নয়। সমস্যা তাদের মনে, ‘এই ধরনের কঠিন পরিস্থিতিতে মানসিক দৃঢ়টা দেখাতে হবে। এটাই আসল সত্যি। মানসিক শৃঙ্খলতা খুবই গুরুত্বপূর্ণ। সামনের টেস্টে এটাই ভীষণভাবে কাজে লাগবে।’

১৮ আগস্ট নটিংহ্যামে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরের মতই এ ম্যাচেও ঘুরে দাঁড়াবে ভারত, বিশ্বাস কোচ শাস্ত্রীর। লঙ্কানদের বিপক্ষে সেই সফরে ২-০তে পিছিয়ে থাকার পরও সিরিজ জিতে নিয়েছিল ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT