চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড-১৯ পরবর্তী সময়ে বিনিয়োগের সুযোগ এসেছে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২০, মে ২০২০
অর্থনীতি
A A

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘করোনায় চলমান বিশ্ব পরিস্থিতিতে জাপান চীন থেকে তাদের বিনিয়োগ অন্য দেশে স্থানান্তরের কথা বলছে। এতে বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে।

‘এ জন্য বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাণিজ্য সহজিকরণ এবং বিনিয়োগকারীদের জন্য সুযোগ সুবিধা বিশ্ববাসীকে জানাতে হবে।’

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে “বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির” ৭ম সভায় সভাপতিত্ব করে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, অনলাইনে সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক প্রমুখ।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তীতে বিশ্ববাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এই সুবিধা নেয়ার সুযোগ এসেছে বাংলাদেশের। বিশ্বের বিনিয়োগকারীরা বিনিয়োগের নতুন স্থান সন্ধান করছে। ইতোমধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের অনেক দেশ ও প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে।

Reneta

তিনি বলেন, বিশ্বের সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকা তৈরি করে তাদের কাছে বাংলাদেশে বিনিয়োগ নীতি এবং সুযোগ সুবিধাগুলো তুলে ধরতে হবে। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের সামনে সুযোগ এসেছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দু’টি খাত একটি রপ্তানি অপরটি রেমিটেন্স। চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের পক্ষ থেকে ক্রয় আদেশ বাতিল না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনেক দেশ ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে ক্রয় আদেশ বাতিল করবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। বিদেশে কর্মরত বাংলাদেশীদের যাতে থাকা, খাওয়া ও চিকিৎসার কোন সমস্যা না হয়, সেজন্য অনুরোধ জানানো হয়েছে। এ দায়িত্ব পালনের নিশ্চয়তা দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। সময়পযোগী পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশে বিনিয়োগ আসবে এবং রপ্তানিও অনেক বাড়বে।

শিল্পমন্ত্রী বলেন, দেশে শিল্প কলকারখানা স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে। এসব বিনিয়োগ পলিসি বিদেশী বিনিয়োগকারীদের জানাতে হবে। আমরা সবধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত। দেশে বিশল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান বাড়বে।

সালমান এফ রহমান বলেন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে। সময় নষ্ট না করে এ সুযোগকে কাজে লাগাতে হবে। দ্রুত তালিকা তৈরি করে বিনিয়োগকারীদের সাথে যোগযোগ করে বাংলাদেশের বিনিয়োগ পলিসি, সুযোগ-সুবিধা ও সম্ভাবনা তুলে ধরতে হবে। প্রয়োজনে এজন্য একটি টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯বাণিজ্য মন্ত্রণালয়বাণিজ্য মন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের ছুটিতেও চলবে করোনা শনাক্তের কার্যক্রম

পরবর্তী

আম্পান: ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে

পরবর্তী

আম্পান: ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে

৬শ' মানুষের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ

সর্বশেষ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT