শাহরুখের প্রাণ যেনো তার ছোট্ট ছেলে আব্রাম। যেমন ছেলে তেমনি তার পুত্র। বাবা বলতে অজ্ঞান ছোট আব্রামও। তাই বাবার কোনো কষ্ট এ ছোট বয়সেও মেনে নিতে পারে না আব্রাম। তেমনি এক সংকেত দিয়েছেন কিং খান নিজেই।
বলিউড যখন শাহরুখ-কাজলের রোমান্সে ভাসছে। ঠিক তখনি শাহরুখ বোমা ফাটালেন। সম্প্রতি ‘দিলওয়ালে’র’ ট্রেইলর লঞ্চ অনুষ্ঠানে শাহরুখ বললেন, ছোট ছেলে আব্রাম কাজলকে পছন্দ করেন না।
দীর্ঘ পাঁচবছর বিরতির পর রোহিত শেঠির হাত ধরে শাহরুখ-কাজল জুটি আবার ফিরছে সিনে পর্দায়। তাই ‘দিলওয়ালে’র শুটিংয়ে সব সময় দিনের শেষে কি কি শট নেওয়া হতো তা সকলকে দেখাতেন রোহিত।
ছবির শুটিংয়ে শাহরুখ ছেলেকে নিয়ে গিয়েছিলেন। আর সেসময় রোহিত সব শটগুলো আব্রামকে দেখান। একটি শটে শাহরুখকে আঘাত পেতে দেখতে পায় আব্রাম। এবং অবুঝ মনে কাজলকে এর জন্য দায়ী করে বাবা পাগল এ ছেলেটি। আর এ কারণেই মূলত অসন্তুষ্ট হয়ে তাদের জুটিকে মোটেই পছন্দ করছে না আব্রাম।







