রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ ও অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাব ১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর গণমাধ্যমকে জানান, অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নি।
‘সাপের বিষ সদৃশ বস্তুর চারটি কৌটা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা এগুলোকে সাপের বিষ বলেই দাবি করেছেন।’
এর মধ্যে তিনটিতে লিকুইড ও একটিতে পাউডার রয়েছে। সে অনুযায়ী এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এগুলো আসলেই সাপের বিষ কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, পুরো গ্রুপটিকে গ্রেফতার করতে অভিযান আরো কিছুদিন চলবে।








