চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: যৌক্তিক সমাধানের শেষ পর্যায়ে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আবারও আশ্বস্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে: এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, নারী, জেলা কোটা রয়েছে। এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে সমাধানে আসা দুরহ ব্যাপার। তবে, আমি আশ্বস্ত করছি, সরকার এ সমস্যা সমাধানের শেষ পর্যায়ে রয়েছে।

সোমবার বিকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আজও একই কথা পুর্নব্যক্ত করছি। বাংলাদেশে এতো উন্নয়ন অর্জন সব কিছুর পেছনে রয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। সারা বিশ্বের মানুষ তার উন্নয়ন ও অর্জনকে স্বীকৃতি দিচ্ছে।

বিশ্বের সেরা দুই প্রধানমন্ত্রীর একজন আমাদের প্রধানমন্ত্রী। তিনি সংসদে দাড়িয়ে কথা দিয়েছেন। সেখানে প্রজ্ঞাপনের জন্য হুমকি কেন! তাদের বুঝতে হবে সব কিছুর মধ্যে সমন্বয় করা কতোটা দুরহ কাজ।

কোটার যৌক্তিক সমাধানের জন্য ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানান কাদের।

তিনি বলেন: আমাদের তরুণদের কাছ থেকে এ ধরনের ধৈর্যচ্যুতি আমরা প্রত্যাশা করি না। তবে এখানে যেন কোনো অপরাজনীতি প্রবেশ করতে না পারে সেদিকে আন্দোলনকারীদেরই খেয়াল রাখতে হবে।

Reneta

রাজধানীর শাহবাগে আজকের অবরোধের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন: রাজধানী জুড়ে মানুষ দুর্ভোগের স্বীকার হচ্ছে। মুমূর্ষু মানুষ হাসপাতালে পৌছাতে পারছে না। দুর্ভোগ সৃষ্টি করার কোনো অধিকার তাদের নেই। ধৈর্য হারা না হয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখার পরামর্শ দেন তিনি।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তার জবাবে ওবায়দুল কাদের বলেন: শেষ পর্যন্ত এ দলটি বলেই যাবে। রেজাল্ট আগ মুহূর্ত পর্যন্ত নালিশের ভাঙা রেকর্ড বাজাবে এটা তাদের স্বভাবের দোষ। কুমিল্লায় জিতেও বলেছিলো, নির্বাচন সুষ্ঠু হলে আরও বেশি ভোটে জিততো তারা!

আসলে বিএনপি কখনও হারতে চায় না। গণতন্ত্র রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে। এটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। কুমিল্লা-রংপুরে হেরেছি মেনে নিয়েছি এখানে আমাদের ভাটা।

ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি প্রকাশ করা হবে। অনুপ্রবেশকারী আছে কিনা আমরা খতিয়ে দেখছি। পরে তো আপনারাই বলবেন ‘অনুপ্রবেশকারী’। ঠিক সময় মতো কমিটি প্রকাশ করা হবে। এটা নিয়ে চিন্তিত না হলেও চলবে।

মতবিনিময় সভায় নারী নেতৃত্বের বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করে মহিলা পরিষদ থেকে আগতরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকোটা সংস্কারছাত্রলীগের সম্মেলনলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT