চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: ছাত্রলীগের হল শাখার সভাপতি বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলনে রাতেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ওই হলের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা আক্তারকে নিজ রুমে ডেকে নিয়ে এশা নির্যাতন করেন বলে অভিযোগ করেন ওই হলের ছাত্রীরা।

মোর্শরদাকে প্রথমে হল সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতাল এবং পরে ঢাকা বিশ্বিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে তার এক আত্মীয়ের বাড়িতে নেওয়া হয়।

মোর্শেদার রক্তমাখা পা দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন ওই হলের কয়েক শ’ ছাত্রী।

মোর্শেদার রক্তমাখা পায়ের সেই ছবি মুহূর্তেই ভাইরাল হলে বিভিন্ন হল থেকে কয়েক হাজার ছাত্র বের হয়ে সুফিয়া কামাল হলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

এরপর রাত দেড়টার দিকে প্রক্টর একেএম গোলাম রাব্বানীফ ওই হলে গিয়ে এশাকে বহিষ্কারের কথা জানান শিক্ষার্থীদেরকে। যদিও এক পর্যায়ে তিনি ছাত্রদের তোপের মুখে পড়েন।

Reneta

এর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এশাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কারের কথা জানান।

পরে এশাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন ওই হলের ছাত্রীরা। হল গেটের বাইরেও একই দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন হলের কয়েক হাজার ছাত্র।

এক পর্যায়ে এশাকে বিশ্ববিদ্যালয় ও হল থেকে বহিষ্কারের খবর আসলে ছাত্ররা কিছুটা শান্ত হয়। তবে তারা বিক্ষোভ চালিয়ে যান ভোর পর্যন্ত।

ভোর সাড়ে পাঁচটার দিকেও তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

ছাত্রী নির্যাতনের খবর পেয়ে ছাত্ররা সুফিয়া কামাল হলের দিকে যেতে চাইলে তাদের ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয় বলে অভিযোগ করেন ছাত্ররা।

জিয়া হল, বিজয় একাত্তর হলসহ বিভিন্ন হলের ছাত্ররা ছাত্রলীগের বাধা এবং হলের গেট ভেঙে বাইরে বের আসেন বলে খবর পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT