চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ফখরুল বলেন, বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠীর গণবিরোধী কার্যকলাপ এখন বিভৎসরুপে আত্মপ্রকাশ করেছে। সেইজন্য সরকার জনগণের ভিতরের নানা শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে কোন দাবীর আওয়াজকে নিষ্ঠুরভাবে দমন করতে দ্বিধা করে না এবং তাদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করতেও পিছপা হয় না।

তিনি বলেন, চাকরিতে কোটা সংস্কার নিয়ে ইতোপূর্বে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি রক্ষা দুরের কথা, বরং কোটা সংস্কার আন্দোলনকারিদের ওপর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে হামলার মাধ্যমে গুরুতর আহত করা ও পুলিশ দিয়ে গ্রেফতার করানো কখনোই সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না। দেশের বিবেকবান কোন মানুষই সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করে এধরণের বিবেকবর্জিত নিষ্ঠুরতা প্রদর্শন কোনভাবেই মেনে নিতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা আমাদের সন্তানতুল্য, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারদলীয় সংগঠনকে ব্যবহার করে তাদের প্রতি অমানবিক নির্দয় আচরণ অত্যন্ত লজ্জাজনক। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবিকে তোয়াক্কা না করে তাদের ওপর সরকারের এই অন্যায় পাশবিক আচরণের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি অবিলম্বে চাকরিতে কোটা সংস্কার বিষয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান এবং অবিলম্বে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT