চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:৫৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
অপরাধ
A A

কোটা সংস্কার আন্দোলনে ফেসবুকে মিথ্যা গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহজালাল বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

শুক্রবার রাতে আইসিটি আইনের এ মামলার তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড ওয়েব সাইট অ্যান্ড ই-মেইল ক্রাইমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আ ফ ম আল কিবরিয়া।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: কোটা সংস্কার আন্দোলনের সময় ফেসবুকে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বুধবার আইসিটি আইনে একটি মামলা হয়েছে।

তবে মামলার এজাহারে কারো নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানান তিনি।

সাইবার ক্রাইম বিভাগের উর্ধ্বতন এই কর্মকর্তা বলেন: মামলায় কোটা আন্দোলন নিয়ে গুজব ছড়ানো বিভিন্ন ফেসবুক আইডির নাম ও পোস্ট সংযুক্ত করা হয়েছে। আমরা এখন এসব আইডি যাচাই বাছাই করছি যে ভেরিফাইড কোন আইডি থেকে এগুলো পরিচালনা করা হয়েছে কিনা।

Reneta

তিনি বলেন: অনেক সময় দেখা যায় বিখ্যাত ব্যক্তির আইডি হ্যাক করে মিথ্যা গুজব সোশ্যাল মিডিয়াতে রটানো হয়। আমরা সব বিষয় বিবেচনা করেই তদন্ত করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনগুজবফেসবুকে গুজবলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT